
সংবাদদাতা: চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নস্থ চান্দ্রাবাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ে কৈশোরবান্ধব স্বাস্থ্য ও পুষ্টিসেবা কর্নারের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে এই কৈশোরবান্ধব স্বাস্থ্য ও পুষ্টিসেবা কর্নারের উদ্বোধন করেন এই প্রকল্পের উদ্ভাবক সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজেদা বেগম পলিন। এখানে এমবিবিএস ডাক্তার দ্বারা ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদানসহ তাদেরকে নানা বিষয়ে সচেতন করে তোলা হবে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজেদা বেগম পলিনকে বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আওলাদ হোসেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষকগণ ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
চাঁদপুরনিউজ/এমএমএ/
