স্টাফ রিপোর্টার ॥ আগামীকাল শনিবার ৩০ জুন বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে গরিব রোগিদের বিনামূল্যে চিকিৎসা দিবেন গাইনী ডাঃ দিলরুবা কবির ও সার্জারী ডাঃ মোঃ হারুন-অর-রশিদ। ডাঃ দিলরুবা কবির এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), সিএমইউ (আল্ট্রা), পিজিটি (গাইনী ও অবস, ২য় পর্ব), গাইনী, প্রসূতি ও নিঃসন্তান দম্পত্তির চিকিৎসক ও সনোলজিস্ট এবং ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী রেজিস্ট্রার। আর ডাঃ মোঃ হারুন-অর-রশিদ এমবিবিএস (ঢাকা), বিসিএস (স্বাস্থ্য), এফসিপিএস (সার্জারী), এফসিপিএস (অর্থোপেডিক্স, থিসিস), ল্যাপোরোস্কপিক সার্জারীতে উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত, কনসালটেস্ট, সার্জরী বিশেষজ্ঞ, জেনারেল-ল্যাপোরোস্কপিক সার্জন, অর্থোপেডিসিয়ান বিশেষজ্ঞ।
চিকিৎসা নেয়ার জন্য যারা সিরিয়াল দিয়েছেন বা দিবেন তাদেরকে যথাসময়ের পূর্বে হাসপাতালে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। এই হাসপাতাল প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন রোগে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকগণ কর্তৃক হাজার হাজার অসহায় মানুষ চিকিৎসা সেবা নিয়েছেন। এই ধরনের চিকিৎসা সেবা এই হাসপাতালের পক্ষ থেকে চলমান রয়েছে এবং আগামীতেও থাকবে। সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন জাতীয় দৈনিক অনুপমা পত্রিকা এর সম্পাদক, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকা এর প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক, চাঁদপুর জেলা সংবাদপত্র সম্পাদক পরিষদ এর সাধারণ সম্পাদক ও চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের চেয়ারম্যান মো. রোকনুজ্জামান রোকন।
পরশু চাঁদপুরজমিন হাসপাতালে চক্ষু শিবির
স্টাফ রিপোর্টার ॥ রোববার ১লা জুলাই সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগণস্টিক সেন্টারে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হবে। এতে চোখের সাধারণ রোগীদের চিকিৎসা ও আংশিক বিনামূল্যে ঔষধ বিতরণ এবং যাদের অপারেশন প্রয়োজন তাদেরকে পরীক্ষা করে নির্ধারণ করা হবে।
হাসপাতালে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন জাতীয় দৈনিক অনুপমা পত্রিকা এর সম্পাদক, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকা এর প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক, চাঁদপুর জেলা সংবাদপত্র সম্পাদক পরিষদ এর সাধারণ সম্পাদক ও চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের চেয়ারম্যান মো. রোকনুজ্জামান রোকন। তিনি জানান, চাঁদপুরজমিন হাসপাতালটি প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন রোগে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকগণ কর্তৃক গরীব ও অসহায় মানুষদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য সবসময় কাজ করে যাচ্ছে। এই ধরনের চিকিৎসা সেবা এই হাসপাতালের পক্ষ থেকে চলমান রয়েছে এবং আগামীতেও থাকবে।
