স্টাফ রিপোর্টার ॥
চাঁদপুর শহরের বিটি রোডে অটোবাইক চাপায় জান্নাতুল মাওয়া (৬) নামের এক স্কুল ছাত্রীর করুন মৃত্যু হয়েছে। রোববার দুপুরে ষোলঘর বিটি রোডস্থ জামাল ফার্নিচারের সামনে দূর্ঘটনাটি ঘটে।
নিহত জান্নাতুল মাওয়া চাঁদপুর সদর উপজেলার মধ্য তরপুরচন্ডী মিজি বাড়ির খোরশেদ মিজির মেয়ে। নিহত মাওয়া ষোলঘর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, জান্নাত স্কুল ছুটি হওয়ার পর তার মা আয়শা বেগমের সাথে বাড়িতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
পরিবারের লোকজন জানায়, রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় পেছন দিক থেকে আসা একটি বেপরোয়া অটোবাইক শিশু জান্নাতুলের গায়ের ওপর উঠিয়ে দেয়। এতে সে গুরুতর আহত হয়ে পড়লে প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন
