
শাহরিয়ার খাঁন কৌশিক ॥
চাঁদপুরে জনস্বার্থে পুলিশ সুপার শামসুরন্নাহারের নির্দেশে ৩ থানার ওসিকে রদবদল করা হয়েছে। মঙ্গলবার রাত ১১ টায় পুলিশ অফিস থেকে এই নির্দেশ প্রধান করা হয়েছে। খুব শীগ্রই তাদের কর্মস্থলে যোগদান করাতে বলা হয়েছে।
পুলিশ অফিস সূত্রে জানা যায়, হাজীগঞ্জ থানার ওসি শাহআলমকে ফরিদগঞ্জ থানায়, ফরিদগঞ্জ থানায় ওসি নাজমুল হককে পুলিশ লাইনে, ফরিদগঞ্জ থানায় তদন্ত ওসি মোস্তফা কামালকে ডিবির ওসি ও পুলিশ লাইন থেকে সাবেক মতলব উত্তরের ওসি কবির হোসেনকে হাজিগঞ্জ থানায় রদবদল করা হয়েছে। মঙ্গলবার রাতেই পুলিশ সুপারের এই সিদ্ধান্ত ওসিদের জানানো হয়েছে। আর এই সিদ্ধান্ত বহাল রাখার কথা বলা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে চাঁদপুর মডেল থানা সহ অন্য থানার ওসি ও ওসি তদন্ত রদবদল করা হবে বলে একটি সূত্র জানায়।
