
শওকত আলী ॥
চাঁদপুর এই প্রথম তথ্য প্রযুক্তি নিয়ে ডিজিটাল লার্নিং এন্ড আর্নিং মেলা অনুষ্ঠিত হয়েছে। এ মেলায় মোট ৪০টি স্টল স্থান পায়। গতকাল সোমবার সকাল ১০টায় চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন, চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শাহাদাত হোসেন ও অন্যান্য অতিথিবৃন্দ। সরকারের আইসিটি মন্ত্রনালয়ের আয়োজনে, শেখ হাসিনার নেতৃত্বে আমরা হবো জয়ী, আমরা দুর্বার ডিজিটাল বাংলাদেশ বির্নিমানে আইসিটি হবে হাতিয়ার এই শ্লোগানে চাঁদপুরে দিনব্যাপী লার্নিং এন্ড আর্নিং মেলার উদ্বোধন হয়েছে। সাংবাদিক মোঃ ইউনুছ উল্লাহর উপস্থাপনায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আব্দুল হাই সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শাহাদাত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আশ্রাফুজ্জামান, আইসিটি মন্ত্রনালয়ের এলইডিপি প্রকল্পের কনসালটেন্ট এসএম রাফায়েত হোসেন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বিএম হান্নান, চাঁদপুর জেলা প্রশাসকরে কার্যালয়ের আইসিটি শাখার সহকারী প্রোগ্রামার মোঃ হরুন অর রশিদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে সকল অতিথিকে ফুল দিয়ে বরণ করা হয়। । মেলায় ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন ও ডিজিটাল মার্কেটিং বিষয়ে অনলাইন আবেদন ও মৌখিক পরিক্ষা গ্রহণ করা হয়। । এতে ৪০টি স্টল অংশগ্রহণ করে। সকাল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা মেলার স্টলগুলো ঘুরে দেখে এবং অনলাইনের মাধ্যমে লার্নিং এন্ড আর্নিং বিষয়ে ধারাণ গ্রহণ করে। এসময় উপস্থিত ছিলেন এলইডিপি টেনিং প্রকল্পের বিভাগীয় সমন্বয়ক ট্রেইনার সোহেল ইয়াহিয়া, চাঁদপুর কলেজ ভ্যানুর গ্রাফিক্স ডিজাইনের ট্রেইনার জাহাদুল ইসলাম, লেডি প্রতিমা ভ্যানুর ট্রেইনার ফাহিম ফারায়েজ, বাগাদী আইসটি ল্যাব ভ্যানুর ট্রেইনারদেলোয়ার হোসেন প্রমুখ।
এ মেলায় বিভিন্ন কম্পিউটার সেন্টার ও শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহণ করে। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ মেলার অনুষ্ঠিত হয়। সবশেষে চাঁদপুরের কন্ঠশিল্পিদের নিয়ে একজমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
