শাহরিয়ার খাঁন কৌশিক ॥ চাঁদপুরে পরিবেশ অধিদপ্তরের অফিস থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করে ২ চোরকে আটক করেছে মডেল থান পুলিশ। বৃহস্পতিবার দুপুরে মডেল থানার এসআই রাশেদ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে স্টেডিয়াম রোডে ও নাজিরপাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হল, স্টেডিয়াম রোডের সুলতান গাজীর ছেলে জিয়াউর রহমান শান্ত(৩৮) ও নাজির পাড়ার শাহআলমের ছেলে বিল্লাল হোসেন সরকার (২৫)।
পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে স্টেডিয়াম রোডে পরিবেশ অথিদপ্তরের অফিস থেকে ২ টি সিপিও ১ টি মনিটর ১টি পিনটার মেশিন চুরি করে চোরচক্ররা। বুধবার পরিবেশ অথিদপ্তরের সিনিয়র ক্যেমিস্ট কাজী সুমন বাদি হয়ে চাঁদপুর মডেল থানায় একটি মামলা দায়ের করে। মামলা নং ৩৬ তাং ১৮.৪.২০১৮। মামলার তদন্ত কর্মকর্তা এসআই রাশেদ প্রথমে স্টেডিয়াম রোডের সুলতান গাজীর ছেলে জিয়াউর রহমান শান্তকে আটক করে। তার তথ্যমতে নাজির পাড়ার শাহআলমের ছেলে বিল্লাল হোসেন সরকারকে আটক করে। পরে চুরির মালামাল গুলে মিশন রোড় খাঁন এন্টারপ্রাইজের পিছন থেকে উদ্ধার কওে পুলিশ। শুধু মাত্র ১টি প্রিন্টার উদ্ধার করা সম্ভব হয়নি।
এর পূর্বে আটক চোরদের বেশ কয়েকবার চুরির মামলা ও মাদক মামলায় আটক করে জেল হাজতে প্রেরন করা হয়। কিন্তু তার জেল থেকে বেড়িয়ে এসে আবারো এই চুরির ঘটনা ঘটিয়েছে।
শিরোনাম:
শুক্রবার , ৩ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৯ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
