
স্টাফ রিপোর্টার: ॥
চাঁদপুরের ৮উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৪৪ জনকে আটক করা হযেছে। এদের মধ্যে রয়েছে, বিভিন্ন মামলার সাজা প্রাপ্ত আসামী,ওয়ারেন্ট ভুক্ত আসামী, সন্তাসী কর্মৃকান্ডে জড়িতও মাদক মামলাসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত চিহিৃত আসামীরা। শনিবার সকাল সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালিত করা হয়। পুলিশের এ অভিযানের মধ্যে রযেছে চাঁদপুর জেলার ৮টি উপজেলা। আটককৃতরা হচেছ, চাঁদপুর সদর মডেল থানায় ৯ জন,হাজিগঞ্জে ৪ জন-এরা হচেছ,খোরশেদ আলম,রবিউল ইসলাম,হেলাল কাজী ও নূরু কাজী। কচুয়া ২ জন-হচেছ,ফুলচান বেগম ও আ: হাকিম।ফরিদগঞ্জে ৯ জন-আতিকুর রহমান,শাহাদাত হোসেন,লোকমান হোসেন,নিমাই চন্দ্র দাস,আ: আউয়াল,সফিকুর রহমান,আ: রশিদ,শুক্কুর মিয়া ও পেয়ারা বেদম। হাইমচর ৭ জন,মতলব দক্ষিন থানায়৫ জন,মতলব উওর থানায় ১জন ও শাহরাস্তি থানায় ৭ জন।
