
মিজান লিটন=
সারা বাংলাদেশের ন্যায় গতকাল শুক্রবার চাঁদপুরের ৮ উপজেলায় ১৪টি কেন্দ্রে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। জেলাসহ ৮ উপজেলায় পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ১৬ হাজার ৮২ জন। এর মধ্যে অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৩শ’ ৮৫ জন পরীক্ষার্থী। পরীক্ষায় অংশ নিয়েছে ১২ হাজার ৬শ’ ৯৭ জন।
চাঁদপুরের ১৪টি কেন্দ্রের মধ্যে অনুপস্থিত ছিলো চাঁদপুর সরকারি কলেজ কেন্দ্রে ৩৫৪, চাঁদপুর সরকারি মহিলা কলেজ কেন্দ্রে ২২৯, হাজীগঞ্জ মডেল কলেজ কেন্দ্রে ৪শ’ ৪৬, হাজীগঞ্জ বাকিলা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৩৭, হাজীগঞ্জ ডিগ্রি কলেজ কেন্দ্রে ১৮৪, বলাখাল মুকবুল আহম্মেদ ডিগ্রি কলেজ কেন্দ্রে ২২১, পুরাণবাজার কলেজ কেন্দ্রে ১৪৮, হাজীগঞ্জ পাইলট স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৩৫৫, বাবুরহাট স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ২০৪, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৯৪, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২১৩, মতলব ডিগ্রি কলেজ কেন্দ্রে ৩০৩, মতলগঞ্জ জেবি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩২০ ও রয়মননেছা মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ১৭৬ জন পরীক্ষার্থী অংশ নেয়নি। চাঁদপুরে ১৪টি কেন্দ্রের মধ্যে সদরে ৬, মতলবে ৩ ও হাজীগঞ্জে ৫টি কেন্দ্রে মোট ৬৪৩ জন পরিদর্শক ছিলেন।
উল্লেখ্য, প্রত্যেকটি কেন্দ্রের সামনেই দেখা যায় সকাল থেকেই পরীক্ষার্থীর সঙ্গে আসা অভিভাবকদের লক্ষণীয় ভিড়। চাঁদপুরে প্রায় ৩শ’ শূন্য কোটায় নিয়োগ হতে পারে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় চূড়ান্ত নিয়োগ প্রদান করবে।
