
রফিকুল ইসলাম বাবু ॥
প্রতিবছরের ন্যায় চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে ম্যাস ব্যাপি মুক্তিযুদ্ধের বিজয় মেলা বৃহস্পতিবার বিকেলে উদ্বোধন হয়েছে। মেলায় জাতীয় পতাকা, পায়রা উড়িয়ে, অঙ্গিকার পাদদেশে পুষ্প স্তবক অর্পন শেষে র্যালি উদ্বোধন করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. দিপু মনি এমপি। র্যালিটি শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় মিলায় এসে শেষ হয়। মেলা মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. দিপু মনি এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল, শহীদ মুক্তিযোদ্ধার স্ত্রী লুৎফা বেগম, ডা. সৈয়দা বদরুন নাহার। এতে সভাপতিত্ব করেন মেলার চেয়ারম্যান অ্যাড. জহিরুল ইসলাম।
