মোবাইলে ম্যাসেজ দিয়ে আত্মহত্যার
শাহরিয়ার খাঁন কৌশিক ॥ চাঁদপুরে শ্যামলী আবাসিক হোটেলের একটি রুম থেকে শাকিল(২৭) নামে এক যুবকের মৃত্ দেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত ৯টায় লাশটি উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে হোটেলের কর্ত্যপক্ষ। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে দেখার পর মৃত্যু ঘোষনা করে।
ঘটনাটি ঘটেছে চৌধুরীঘাট শ্যামলী আবাসিক হোটেলের নিচতলা ১০৭ নাম্বার কক্ষে।
নিহত শাকিল মজুমদার হাজীগঞ্জ উপজেলার শ্রীপুর মজুমদার বাড়ির মৃত শফিকুল ইসলাম মজুমদারের ছেলে।
খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এসআই মফিজুল ইসলাম শ্যামলী আবাসিক হোটেলের নিচ তলা ১০৭ কক্ষে গিয়ে তদন্ত করে।
জানা যায়, নিহত শাকিল মজুমদার ঢাকায় একটি আবাসিক হোটেলে চাকরি করতো। গত এক সপ্তাহ পূর্বে সে তার বাড়িতে এসে মা ও পরিবারের লোকজনের সাথে দেখা করে ঢাকা যাবার কথা বলে বাড়ি থেকে চলে আসে। কিন্তু সে ঢাকায় না যাওয়ার তার মোবাইল বন্ধ রাখায় ও তাকে খুজে না পাওয়ার কারনে থানায় একটি সাধারন ডায়রী করা হয়।
শাকিল ঢাকায় না গিয়ে গত ২৫ তারিখ ভোড় ৬টায় চাঁদপুরে চৌধুরীঘাট শ্যামলী আবাসিক হোটেলের নিচতলা ১০৭ নাম্বার রুম ভাড়া নিয়ে গা ডাকা দেয়। অবশেষে সে মঙ্গলবার সন্ধায় তার বড় ভাইয়ের মোবাইলে ম্যাসেজ দিয়ে জানায় সে হোটেলে ১০৭ নাম্বার কক্ষে আতœহত্যা করবে। এই খবর পেয়ে তার পরিবারের লোকজন হোটেলে এসে তার রুম ভিতর দিয়ে বন্ধ দেখতে পেয়ে জালানার ফাঁক দিয়ে দেখে শাকিল মজুমদার পাখার সাথে জুলে আছে। পরে দরজা ভেঙ্গে তাকে বের করে হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে দেখার পর মৃত্যু ঘোষনা করে।
পুলিশ লাশ ময়নাতন্তের জন্য মর্গে প্রেরন করে ও হোটেল থেকে লাশের আলামত উদ্ধার করে। খবর পেয়ে শাকিল মজুমদারের পরিবারের লোকজন হাসপাতালে এসে আহাজারি করতে থাকে।
এ সময় তারা জানায়, শাকিল অভিমান করে আতœহত্যা করেছে। কি কারনে এই ঘটনা করলো তা আমাদের জানা নেই।
পুলিশ জানায়, শাকিল মজুমদার হোটেলের রুম ভাড়া নিয়ে পাখার সাথে তার লঙ্গী লাগিয়ে আতœহত্যা করে। এই আতœহত্যার কারন একমাত্র তার পরিবারের লোকজনরা বলতে পারবে। তার ভাইয়ের মোবাইলে ম্যাসেজ দেওয়ার কারনে খুব অল্প সময়ে লাশের পরিচয় ও সন্ধান পাওয়া গেছে।
