
রফিকুল ইসলাম বাবু, ।
হাজীগঞ্জ উপজেলায় গৃহবধূ খাদিজা বেগম (২৬) আত্মহত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ওই গৃহবধু ৫ নং সদর ইউনিয়নের মৈশাইদ সর্দার বাড়ীর সুমন সর্দারের স্ত্রী। তাদের দাম্পত্যময় জীবনে এক ছেলে (৫) ও এক মেয়ে (২) সন্তান রয়েছে। তার বাবার বাড়ী একই উপজেলার ৩ নং কালচোঁ ইউনিয়নের রাজাপুর গ্রাম। এ বিষয়ে হাজীগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন তদন্তকারী কর্মকর্তা আবদুল মান্নান। তিনি বলেন, ৪/৫ দিন পূর্বে ওষুধ খাওয়া নিয়ে শ্বাশুড়ীর সাথে খাদিজার হট্টগোল হয়। কিন্তু ঘটনার দিন কারো সাথে কিছু হয়নি। পারিবারিক সূত্রের বরাত দিয়ে হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাবেদুল ইসলাম বলেন,‘শুক্রবার সকালে দিকে গৃহবধূ সন্তানদের ভাত খেতে দিয়ে ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তার স্বামী ঢাকায় স্কয়ার কোম্পানিতে চাকরী করেন। গৃহবধুর ভাই ইয়াছিন বলেন, আমরা এখনো কিছু জানতে পারিনি। কেন আমার বোন আত্মহত্যা করল।
