
শওকত আলী,
চাঁদপুরের গণি মডেল উচ্চ বিদ্যালয় ও মতলব দক্ষিণের বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা অত্যান্ত আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ব্যাপক আয়োজনে উদযাপিত হয়। দুপুরে চাঁদপুর স্টেডিয়াম মাঠে গণি মডেল উচ্চ বিদ্যালয়ের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি।
অনুষ্ঠানের আহবায়ক চাঁদপুর পৌরসভার মেয়র নাসির উদ্দিন আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ডা. দীপু মনি এমপি, নুরজাহান বেগম মুক্তা এমপি, আওয়ামী লীগের দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক সুজিত রায় নন্দী, জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান। অনুষ্ঠানের উদ্বোধন করেন সাবেক কৃতী শিক্ষার্থী ডা. এম এ গফুর, অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মুক্তিযোদ্ধা হানিফ পাটওয়ারী, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুরুল আমিন, সাবেক এমপি শফিকুর রহমান কিরন, সমাজ সেবক মহীউদ্দিন পাটওয়ারী, ডাক্তার তাহমিনা আক্তারসহ আরো কয়েকজনকে সংবর্ধনা দেয়া হয়। একই দিন সকালে মতলবের বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব সৈয়দা সালমা জাফরীন। বিদ্যালয়ের শতবর্ষ পূর্তির উদযাপন কমিটির আহবায়ক বাবু শুভল সরকারের সভাপতিত্বে ও সাবেক পৌর মেয়র এনামুল হক বাদলের পরিচালনায় বক্তব্য রাখেন মেজর জেনারেল (অব.) সৈয়দ ইউসুফ মাহবুব আলী, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ডেপুটি ফাইন্যান্স মো: সাইফুল আলম, এনসিটিবি সৈয়দ ইউছুফ মাহফুজ আলী, জেলা মৎস কর্মকর্তা রতন দত্ত, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো: সফিকুল ইসলাম সাগর, শতবর্ষ উদযাপনের সমন্বয়ক মো: আলমগীর হোসেন, মেজবাউদ্দিন মেজু প্রমুখ। এর আগে বিদ্যালয় প্রাঙ্গন থেকে এক বর্নাঢ্য র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শতবর্ষ পূর্তির আলোচনা সভা বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় এ দুটি বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন।
