
রফিকুল ইসলাম বাবু।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ হতে হবে। প্রধান মন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী যে উন্নয়নের ধারা শুরু করেছেন তা আমাদের সকলের আন্তরিক প্রচেষ্ঠার মাধ্যমে বাস্তবায়ন করতে হবে।
তিনি চাঁদপুর গণি মডেল উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পুর্তি ও প্রক্তন ছাত্র পুনর্মিলনী উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পররাষ্ট্র মন্ত্রনালয়ের সংসদীয় কমিটির সভাপতি ডা: দীপু মনি,এমপি,বিশেষ অতিথি সংসদ সদস্য নূরজাহান বেগম মুক্তা, আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটি ত্রান সমাজ কল্যান সম্পাদক সুজিত রায় নন্দী, অনূষ্ঠানে সভাপতিত্ব করেন উৎসবের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব এডভোকেট সেলিম আকবর সহ দেশ বরন্য এ বিদ্যালয়ের বহু প্রক্তন ছাত্র। উৎসবকে কেন্দ্র করে আনন্দ শোভা যাত্রা,আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় পতাকা উত্তোলন করেন এ বিদ্যালয়ের প্রক্তন ছাত্র আলহাজ ডা: এম এ গফুর।এছ্ড়া আলোচনা ,কৃতি ছাত্রদের মেধা বৃত্তি প্রদান,প্রাক্তন ও বর্তমান শিক্ষক এবং বিশিষ্ঠ প্রক্তন ছাত্রদের সংবর্ধনা, স্মৃতি চারন, স্মরনিকার মোড়ক উন্মোচন এবং ঢাকা,চট্টগ্রাম,সিলেট,বান্দরবান ও চাঁদপুরের শিল্পীদেও পরিবেশনায় মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান সবশেষে র্যফেল ড্র।
