স্টাফ রিপোর্টার: ॥
জুসের সাথে চেতনানাশক মিশিয়ে দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া ৮ বছরের শিশুকে ধর্ষন করে এক পাষন্ড যুবক। সোমবার রাতে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি ঘটেছে রোববার রাতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার উত্তর নিশ্চিন্তপুর গ্রামে। ওই গ্রামের পাশর্^বর্তী বাড়ি পাঠানচকের খোরশেদের ছেলে বাবু (২০) প্রতিদিনের ন্যায় মোবাইল চার্জ করার ছলে ঘরে ডুকে। শিশু কন্যাকে একা পেয়ে জুসের সাথে গুমের ওষুধ খাইয়ে অচেতন করে শিশুটিকে ধর্ষন করে।
শিশুটির বাবা পিঠা বিক্রেতা আ: ছাত্তার প্রধানীয়া স্ত্রী ও সন্তানদের নিয়ে বেড়াতে নারায়ণগঞ্জে যায়। এ সুযোগে বাড়িতেশিশুটিকে একা পেয়ে পাষন্ড বাবু (২০) প্রতিদিনের ন্যায় মোবাইল চার্জ করার ছলে ঘরে ডুকে। শিশু কন্যাকে একা পেয়ে জুসের সাথে ওষুধ মিশিয়ে খাওয়ায়। এরপর তার সাথে দৈহিক সম্পর্ক করে। রাতেই শিশুটির বাবা বাড়ি আসে মেয়েকে অচেতন অবস্থায় দেখে শিশুটি গভীর ঘুমে রয়েছে ভেবে সেও ঘুমিয়ে পড়ে। সোমবার শিশুটি যথা সময় ঘুম থেকে না উঠলে তাকে উঠাতে গেলে তাকে কম্বলের নিচে উলঙ্গ ও বিছানায় রক্ত দেখতে পায়। আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে মতলব হাসপাতলে ভর্তি করা হয়। পরে সোমবার রাতে চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে আসলে পুলিশ সুপার সামছুর নাহার হাসপাতালে ছুটে আসেন।
শিশুটি জানান, বাবু তাকে জুস খেতে দিয়েছিল। তারপর সে ঘুমিয়ে পড়ে।
ডা: কামরুন নাহার বলেন, প্রাথমিক পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে। তবে ফরেন্সিক পরীক্ষায় নিশ্চিত হওয়ার জন্য শিশুটিকে সোমবার রাতে চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন মজুমদার হাসপাতালে শিশু ও চিকিৎসকের সাথে কথা বলেন। তিনি জানান, ভিকটিমের পিতা থানায় হাজির হয়ে ধর্ষণের একটি মামলা দায়ের করেছে।
