
রফিকুল ইসলাম বাবু ॥
চাঁদপুর শহরের আদর্শ মুসলীম পাড়ার একটি ভাড়া বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
জানাযায়, চাঁদপুর কোর্টের আইনজীবী অ্যাড. গোলাম কায়সার শামিম স্ব-পরিবারে শহরের আদর্শ মুসলীম পাড়াস্থ পাটওয়ারী বাড়িতে ফ্লাট বাসার নিচতলায় গত ৬ দিন যাবৎ বাসা ভাড়া নেয়। অ্যাড. গোলাম কায়সার শামিমের স্ত্রী তার সন্তানকে আনার জন্য দুপুরে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ে যান। তিনি তার সন্তানকে নিয়ে বাসায় প্রবেশ করে। এ সময় বাসায় প্রবেশ করে দেখেন তার বাসার দরজার কড়া কাটা রয়েছে। ভিতরে প্রবেশ করে দেখেন ব্যাড রুমের সকল আসবাবপত্র এলোমেলো অবস্থায় পরে আছে। ষ্ট্রিলের আলমিরার লকআপ ভাঙ্গা। পরবর্তিতে তিনি দেখেন আলমিরাতে রাখা নগদ ৭৫ হাজার টাকা ও ৭ ভরি স্বর্ণ নেই। এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। শহরের অনেকে জানান, গত কয়েকদিনের মধ্যে বেশ কয়েকটি দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ চক্রটিকে সনাক্ত করা অতিব জরুরী হয়ে পরেছে বলে সচেতন মহল মন্তব্য করেন।
