রফিকুল ইসলাম বাবু, : চাঁদপুরের মেঘনায় বুধবার রাতে তেলবাহী একটি জাহাজে আগুন লেগেছে। ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের দীর্ঘ দুই ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। ঢাকা থেকে ওটি ওশান লাইট নামে জ্বালানি তেল পরিবহনের জাহাজটি চট্টগ্রাম যাচ্ছিল। এটি রাত সাড়ে ৯টায় চাঁদপুরের মেঘনা নদীর জাহাজমারা এলাকায় পৌঁছলে ওই জাহাজের ইঞ্জিনে আগুন লাগে। এসময় জাহাজের মাস্টারসহ ১৩ জন স্টাফ সাঁতরে তীরে উঠে প্রাণ রক্ষা করেন। খবর পেয়ে চাঁদপুর থেকে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপন জাহাজ ও নৌ পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছে। দীর্ঘ চেষ্টার পর রাত ১২টায় জাহাজের আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আসে। আগুনে জাহাজের ইঞ্জিন কক্ষ, মাস্টার ব্রিজসহ বেশ কয়েকটি কক্ষ পুড়ে যায়। তবে এটি তেল শুন্য থাকায় বড়ধরণের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায়। আগুন লাগার খবর পেয়ে চাঁদপুরের জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল ঘটনাস্থলে ছুটে যান।
শিরোনাম:
সোমবার , ২৭ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
