
শওকত আলী ॥
চাঁদপুর জেলার ৮টি উপজেলার প্রাথমিক শিক্ষকদের নিয়ে জেলা প্রথমিক শিক্ষা বিভাগের আয়োজনে শিক্ষা মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দিন ব্যাপী শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। মেলার উদ্ভোধন করেন চাঁদপুর জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আব্দুল হাই, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ খোরশেদ আলম, সহকারী শিক্ষা অফিসার মোঃ কবির উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার মিসেস নাজমা বেগম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মোঃ আবুল বাশার।চাঁদপুরের ৮টি উপজেলার শিক্ষা বিভাগের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা সামগ্রী নিয়ে ৮টি স্টল এ মেলায় স্থান পায়।
জেলা প্রশাসক সহ অন্যান্য অতিথিরা ঘুরে ঘুরে স্টলগুলো পরিদর্শন করেন। পরে মেলায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। বিকেলে ৮টি স্টলের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী স্টলগুলোকে নগদ অর্থ ও সার্টিফিকেট এবং উপহার সামগ্রী প্রদান করা হয়।
