
স্টাফ রিপোর্টার ঃ চাঁদপুর জেলা শহর থেকে নিয়মিত প্রকাশিত দৈনিক চাঁদপুর খবর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলালকে পত্রিকার পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে । গতকাল (২৬ ডিসেম্বর ) মঙ্গলবার সকাল ১১টায় চাঁদপুর পৌরসভার কার্যালয়ে চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী । এ সময় চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ বলেন, দৈনিক চাঁদপুর খবর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকার সম্পাদক সোহেল রুশদীসহ পরিবারের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি । পত্রিকাটি উত্তরোত্তর সফল্যতা কামনা করছি । এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী শামছুদ্দোহা ,সচিব আবুল কালাম ভূইয়া,প্রশাসনিক কর্মকর্তা মফিজ হাওলাদার ,কাউন্সিলার মালেক বেপারী,পত্রিকার উপদেষ্টা ও চাঁদপুর জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেল , মেয়রের সিত্র হীমন আরশাদ । অপরদিকে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় চাঁদপুর শহরের তালতলাস্থ চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের বাসভবনে চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলালকে পত্রিকার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ক্রেস্ট প্রদান করেন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী । এ সময় তিনি পত্রিকার শুভ জন্মদিনে শুভেচ্ছা জানান এবং পত্রিকার সার্বিক সফলতা কামনা করেন । এ সময় উপস্থিত ছিলেন পত্রিকার উপদেষ্টা ও চাঁদপুর জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেল ।
