ট্যাবলেট খাইয়ে মোটাতাজা গরু চেনার উপায় খুব সহজ, যদি চেনার বিষয়গুলি আপনার জানা থাকে। তাই আসুন যেনে নেই ক্ষতিকারক ওষুধ খাওয়ানো মোটাতাজা গরু চেনার উপায়।
স্টেরয়েড ট্যাবলেট খাওয়ানো বা ক্ষতিকারক ইনজেকশন দেয়া গরু হবে খুব শান্ত। ঠিকমত চলাফেরা করতে পারবে না। পশুর উরুতে অধিক মাংশ বেশি মনে হবে। অতিরিক্ত হরমনের কারণে পুরো শরীরে পানি জমে মোটা দেখাবে। আঙ্গুল দিয়ে গরুর শরীরে চাপ দিলে সেখানে গর্ত হয়ে থাকবে। এসব লক্ষন গুলোই কৃত্রিম উপায়ে মোটাতাজা করা গরু চেনার সহজ উপায়। বুধবার চাঁদপুর সদর উপজেলার চৌরাস্তা বাজারে ফরিদপুর থেকে গরু বিক্রি করতে আসা কয়েকজন ব্যাপারীর কাছ থেকে এমন উপায় গুলি জানা যায়।
এসময় তাদের কাছ থেকে আরো জানা যায়, স্টেরয়েড ট্যাবলেট খাওয়ালে গরুর প্রশ্রাব বন্ধ হয়ে যায়, এর ফলে শরীরে পানি জমতে শুরু করে। ফলে গরুকে মোটাতাজা দেখা যায়। এ গরু নির্দিষ্ট সময়ের মধ্যে জবাই না করলে মারাও যেতে পারে, অথবা শরীরের মাংস কমে যেতে পারে। তবে যাই হোক না কেন, এমন গরুর মাংস খাওয়া খুবই বিপদজনক। কারণ ওই ওষুধ তীব্র তাপেও নষ্ট হয় না। ফলে মানবদেহে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলে।
এ বিষয়ে কয়েকজন পশু চিকিৎসকের কাছথেকে জানা যায়,অতিমাত্রায় হরমোন ব্যবহার করলে গরুর শরীরে ব্যাপক পানি জমে। এতে গরু মোটাতাজা দেখায়।কিন্তু গরুর কিডনি, লিভার ও পাকস্থলি নষ্ট হয়ে যায়। এছাড়াও আরো জানা যায়, কোরবানির ঈদের ২০ থেকে ২৫ দিন আগে কিছু অসাধু ব্যবসায়ীরা প্রতিটি গরুকে একত্রে ২০ থেকে ৩০টি পর্যন্ত ট্যাবলেট খাওয়ান। শুধু তাই নয়, এর সাথে অতিরিক্ত ইনজেকশনও দিয়ে থাকে। এতে গরু অতি দ্রুত মোটাতাজা হয়ে উঠে। কিন্তু এসব পশু বেশিদিন বাচে না।অতিরিক্ত হরমোন খাওয়ানো এসব গরুর মাংস আগুনেও হরমোন মুক্ত হয় না। অতএব এতকিছু জানার পরেওকি আপনি বিষাক্ত ইনজেকশন ও ট্যাবলেট খাওয়ানো গরু কিনবেন?
শিরোনাম:
রবিবার , ১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৯ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

