
চাঁদপুর নিউজ রিপোট
আন্তঃনগর মেঘনা এঙ্প্রেসকে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে বাঁচিয়ে দেয়া শাহরাসত্দি উপজেলার পশ্চিম উপলতা গ্রামের হতদরিদ্র তাজুল ইসলামকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিনন্দন জানিয়েছেন। তিনি গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ আওয়ামী লীগের পার্লামেন্টারী বোর্ডের সভায় বক্তব্য প্রদানকালে অবরোধে সারাদেশে বিএনপি-জামায়াতের নাশকতা ও সহিংসতা প্রসঙ্গ তুলে বলেন, জামাত-বিএনপি চাঁদপুরের শাহরাসত্দিতে ট্রেনে নাশকতার জন্য রেল লাইন যে বিচ্ছিন্ন করে দিয়েছিলো তা থেকে আন্তঃনগর মেঘনা এঙ্প্রেসকে রৰা করেছেন গ্রামের এক হতদরিদ্র কৃষক তাজুল ইসলাম। তার ভেতর যে মানবতাবোধ কাজ করেছে সে জন্য তাকে আমি অভিনন্দন জানাই, তাকে স্যালুট করি। তার এ দেশপ্রেম এবং মানবতাবোধ থেকে জামাত-বিএনপির শিৰা নেয়া উচিত। জামাত-বিএনপি মানুষ মারতে এবং সরকারি সম্পদ ধ্বংস করতে যে চেষ্টা করেছিলো গ্রামের একজন সাধারণ মানুষ সে চেষ্টা নস্যাৎ করে দিয়েছে।
এ দিকে তাজুল ইসলামের এ অসাধারণ কৃতিত্বপূর্ণ কাজের জন্য তাকে রেল মন্ত্রণালয় থেকে ডাকা হয়েছে। গতকাল সন্ধ্যায় তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। আজ রেলমন্ত্রীসহ রেলের অন্য কর্মকর্তাদের সাথে তার সাৰাৎ হওয়ার কথা রয়েছে। এ ছাড়া তাকে পুলিশ হেড কোয়ার্টার থেকেও ডাকা হয়েছে বলে জানা গেছে।
