
কচুয়া (চাঁদপুর): কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী দরবেশগঞ্জ খেলাঘরের আয়োজনে এক ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকালে দরবেশগঞ্জ বহুমুখি উচ্চ বিদ্যালয়ের মাঠে খেলা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয়ে বিদোৎসাহী সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মো.বোরহান উদ্দিন মজুমদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,হাজীগঞ্জ মডেল সরকারি কলেজের প্রভাষক মাহমুদুল হাসান গোফরান,কাদলা ইউনিয়ন মৎস্যলীগের সভাপতি মো.খোরশেদ আলম মজুমদার, কাদলা ইউনিয়ন যুবলীগের যুগ্ন-আহবায়ক মো.কামাল হোসেন মজুমদার, সদস্য হাসান বেপারী প্রমুখ।
এসময় স্থানীয় আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার ক্রীড়া প্রেমিক লোকজন উপস্থিত ছিলেন
চাঁদপুরনিউজ/এমএমএ/
