গত ২২ মার্চ রোববার রাতে করোনা ভাইরাস প্রতিরোধ বিষয়ে চাঁদপুর
অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির আলোচনা সভা নিউ সিটি মেডিকেল হল রুমে
অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মোঃ মাসুদ হোসেন (সাগর)-এর সভাপতিত্বে ও সাধারণ
সম্পাদক মোঃ কাঁকন খানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা
স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোঃ শফিক গাজী। আলোচনা সভায় উপস্থিত ছিলেন
সহ-সভাপতি মোঃ হামিদ খান, মোঃ সুমন চৌধুরী, মোঃ দেলোয়ার পাটওয়ারী, যুগ্ম
সাধারণ সম্পাদক মোঃ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহ-আলম পাটওয়ারী,
কোষাধ্যক্ষ মোঃ মিন্টু বন্দুকসী, প্রচার সম্পাদক মোঃ আনিছুর রহমান (আরিফ),
সমাজসেবা সম্পাদক মোঃ রিয়াদ, ক্রীড়া সম্পাদক মোঃ জাহিদ, সদস্য মোঃ আর্তিক,
মোঃ খালেদ, মোঃ মিন্টু কাজী, সিরিয়াল কিপার শাহাদাত মিয়াজী প্রমুখ।
সভায় অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সকল সদস্যের সম্মতিক্রমে করোনা
ভাইরাসে আক্রান্ত রোগীকে স্থানান্তরিত করার বিষয়ে তাদের সংগঠনের পক্ষ থেকে
২টি অ্যাম্বুলেন্সের মাধ্যমে সেবা প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এজন্য মালিক সমিতির পক্ষ থেকে দুটি অ্যাম্বুলেন্সকে সার্বক্ষণিক প্রস্তুত
রাখা হয়েছে বলে মালিক সমিতির নেতৃবৃন্দ জানান। এ বিষয়ে যোগাযোগ করার জন্যে
মালিক সমিতির পক্ষ থেকে একটি মোবাইল নাম্বার (০১৭১২-৩০৬৯৪০) দেয়া হয়।
