
সংবাদ বিজ্ঞপ্তি ॥
চাঁদপুর জেলার পত্রিকার জগতে নতুন আত্মপ্রকাশ পেলো সাপ্তাহিক পাঠক সংবাদ। ১৮ জানুয়ারী সোমবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল উক্ত পত্রিকার অনুমোদন কপি প্রকাশক মোঃ আব্দুস সামাদ মিয়ার হাতে তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ লুৎফর রহমান, জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট লিটুস লরেন্স ছিরান। এছাড়াও উপস্থিত ছিলেন পত্রিকার সম্পাদক মোঃ ইয়াছিন তালুকদার, দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার ষ্টাফ রিপোর্টার হাসানুজ্জামান, সাংবাদিক এম. আলমগীর হোসাইন খান, মতলব উপজেলা সাংাবদিক ঐক্য পরিষদের সভাপতি সাইফুল ইসলাম রনি, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম শান্ত, স্বপ্নীল কন্ঠ সাহিত্য পরিষদের সহ-সভাপতি আফাজ উদ্দিন মানিক, এডভোকেট শাহ আলম।
