রফিকুল ইসলাম বাবু : চাঁদপুর শহরের পুরাণ বাজার থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী জাহিদ মাহমুদ হাসান (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে তাঁকে পুরাণ বাজার মধূসুদন উচ্চ বিদ্যালয় সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করেন। জাহিদ মাহমুদ হাসান শহরের পুরাণ বাজার মধ্য শ্রীরামদী এলাকার নেছার আহম্মেদ এর ছেলে বর্তমানে শহরের গুয়াখোলা এলাকায় বসবাস করেন। পুলিশ জানিয়েছে, উল্লেখিত আসামীর বিরুদ্ধে কুমিল্লা আদালতে যাবজ্জীবন সাজা হয়েছে। যার মামলা নং-৯৮/২০০৫। ওই মামলার ওয়ারেন্টের আলোকে পুরান বাজার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেনসহ সঙ্গীয় ফোর্স তাকে গ্রেফতার করেন। সে ৭ কেজি হিরোইনসহ আটক হওয়ায় মাদক আইনের তাকে যাবজ্জীবন কারাদন্ড দেন আদালত। চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়ালী উল্যাহ ওলি বিষয়টি নিশ্চিত করে জানান, আসামী জাহিদ মাহমুদ হাসান মডেল থানা হেফাজতে রয়েছে।
শিরোনাম:
রবিবার , ৪ অক্টোবর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৯ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- পুরাণ বাজারে হিরোইন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী জাহিদ গ্রেফতার
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
