
রফিকুল ইসলাম বাবু ।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এদেশের অনগ্রসর সম্প্রদায়কে সমপরিমান সুযোগ-সুবিধা দেওয়ার লক্ষ্যে নানামূখী উন্নয়ণমূলক পদক্ষেপ বাস্তবায়ন করে যাচ্ছেন। তিনি আজ দুপুরে মতলব উত্তর উপজেলা পরিষদ প্রাঙ্গণে জেলেদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৪০টি সেলাই মেশিন ও ১শ’ জন জেলেকে ১০টি বেড় জাল বিতরণ কালে এসব কথা বলেন। এসময় উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আহমেদ মঞ্জু, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রুহুল আমিন, সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস ও ছেঙ্গারচর পৌর মেয়র রফিকুল আলম জজসহ স্থানীয় নেতা-কর্মী ও গন্যমাণ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসব দ্রব্যসামগ্রী বিতরণের পূর্বে মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে সন্ত্রাস ও জঙ্গী বিরোধী এবং দেশের সার্বিক উন্নয়নমূলক কর্মকান্ড বিষয় নিয়ে প্রধান মন্ত্রী শেখ হাসিনার সাথে সংলাপে অংশগ্রহণ করেন।
