চাঁদপুরে এই প্রথম ডিজিটাল নিরাপত্তা আইনে এক জনের বিরুদ্ধে মামলা
শাহরিয়ার খাঁন কৌশিক।।
প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনার ছবি ব্যাঙ্গ করে ফেইজবুক যোগাযোগ মাধ্যমে ছরিয়ে দেওয়ার অপরাধে চাঁদপরে এই প্রথম ডিজিটাল নিরাপত্তা আইন একজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
চাঁদপুর পৌর ২ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সাহাদাৎ পাটওয়ারি বাদি হয়ে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫/২৯/৩১ ধারায় স্বপন বেপারি নামে এক জনের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করে। মামলা নং ৪-তারিখ ২/১১/২০১৮। মামলাটি তদন্ত করবেন মডেল থানার এসআই রেজাউল করিম।
জানা যায়, চাঁদপুর পুরানবাজার মেরকাটিজ রোডের ফজল বেপারীর ছেলে স্বপন বেপারি তার ফেইজবুক আইডি থেকে মাস্তান ছবির পোস্টারে প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনার ছবি ব্যাঙ্গ করে ফেইজবুক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এতে করে আইনশৃঙ্খলা অবনতি ও মানসন্মান ক্ষুন্ন করেছে।
এই কারনে পৌর ২ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সাহাদাৎ পাটওয়ারি বাদি হয়ে স্বপন বেপারির বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় মামলাটি দায়ের করে।
মডেল থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা জানায়, ১০ অক্টবর মন্ত্রীসভায় ডিজিটাল নিরাপত্তা আইন পাস হয়েছে।
এই আইন পাস হবার পরেই চাঁদপুরে এই প্রথম ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫/২৯/৩১ ধারায় স্বপন বেপারির বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করে।
আসামিকে আটক করতে পুলিশের অভিযান অভ্যাহত রয়েছে।
