মানিক দাস ॥ প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা গতকাল বুধবার চাঁদপুরের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচনী সমাবেশে যোগদান করেছেন। চাঁদপুর হাসানআলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্যে ১০ বছরের উন্নয়নের চিত্র তুলে ধরেন। এ সময় জেলা আওয়ামীলীগের ও সভার সভাপতি চাঁদপুর পৌরসভার মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ সমাপনী বক্তব্য রাখেন। এই বক্তব্যে আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি জানান, চাঁদপুরে অনেক উন্নয়ন হয়েছে। আওয়ামীলীগ সরকারের আমলে চাঁদপুর পৌরসভা প্রথম শ্রেণির ও শ্রেষ্ঠ পৌরসভা হিসেবে স্থান অর্জন করেছে। ইতিমধ্যে আমরা চাঁদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশন করার জন্য সকল প্রস্তুতি সমাপ্তি করেছি। আগামী ৩০ ডিসেম্বর চাঁদপুরের ৫টি নির্বাচনী আসনে নৌকার বিজয়ের মাধ্যমে আবারও আওয়ামীলীগ রাষ্ট্র ক্ষমতায় এসে দেশের উন্নয়ন করবে। আমি আপনার কাছে একটাই দাবি জানাব, চাঁদপুর পৌরসভাকে এই বিজয়ের মাধ্যমে যেন সিটি কর্পোরেশন করা হয়।
