রফিকুল ইসলাম বাবু ॥
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ পূর্ব কাচিয়ারায় বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতিবন্ধী এক যুবতীকে ধর্ষন করার অভিযোগ পাওয়া যায়। বর্তমানে মেয়েটি ৫ মাসের অন্তসত্তা বলে জানিয়েছে তার পরিবারের লোকজন। এ ঘটনায় স্থানীয় একটি দালাল চক্র দেড়লক্ষ টাকায় বিষয়টি রফাদফা করার পায়তারায় লিপ্ত রয়েছে।
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার পূর্ব কাচিয়ারা পৌর ১৩ নং ওয়ার্ডের আঃ মালেকের ছেলে সোবহান (৩২) এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। জানাযায়, ধর্ষক সোবহান একই এলাকার নুরুল ইসলামের ২০ বছর বয়সি প্রতিবন্ধী মেয়েকে গত ৫ মাস পুর্বে বিয়ের প্রলোভন দেখিয়ে তাদের বাড়িতে নিয়ে বেশ কয়েকদিন ধর্ষন করে। গত ৩ মাস পূর্বে মেয়েটির পরিবারের লোকজন জানতে পারে মেয়েটি অন্তসত্তা। পরবর্তিতে তাকে জিজ্ঞেস করলে সে জানায় সোবহান তাকে গত ২ মাস পুর্বে বিয়ের প্রলোভন দেখিয়ে এ কাজ করেছে। এলাকাবাসি সুত্রে জানাযায়, সোবহান পিকাপভ্যান চালায়। সে ইতিপুর্বে নারী ঘটিত আরো বেশ কয়েকটি অন্যায়মূলক কাজ করেছে। এ ঘটনায় ধর্ষিতার পরিবারের পক্ষ থেকে ফরিদগঞ্জ থানা ও জেলা পুলিশ সুপারের কার্যালয়ে একটি অভিযোগ করা হয়েছে। এদিকে এ ঘটনাটি ধামাচাঁপা দেওয়ার জন্য স্থাণীয় ৪ নং ওয়ার্ডের মেম্বার পরাণের নের্তৃত্বে এলাকার কামরুল সাউদ,দিদার, পালাওন সাউদ, সাইফুল সাউদ, হুমায়ুন, মোস্তফা সহ আরো বেশ কয়েকজন শালীশ বৈঠকের মাধ্যমে দেড়লক্ষ টাকায় রফাদফা করার চেষ্টা করছে বলে জানাযায়। ধর্ষক সোবহান মোটা অংকে অর্থের বিণিময়ে স্থানীয় একদল সন্ত্রাসীদের ছত্র ছায়ায় এঘটনাাটি নিয়ে কেউ যেন বাড়াবাড়ি না করে সে প্রচেষ্টা চালাচ্ছে। সে সাথে ঘটনাটি কাউকে না জানানোর জন্য মেয়েটির পরিবারকে নানা মাধ্যমে বিভিন্ন ধরনের হুমকি ধমকি দিয়ে আসছে ধর্ষক সোবহান ও তার সহযোগীরা। এ ঘটনার সু বিচার পাওয়ার জন্য বর্তমানে মেয়েটির বাবা অসহায়ের মতো বিভিন্ন দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে। তার একটাই চাওয়া, যে করেই হোক ধর্ষক সোবহানের যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়।
