মো.শিমুল হাছান:
ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ চররাঘবরায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আলাউদ্দিনের বিরুদ্ধে আনা এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ তদন্ত করে পর্যাপ্ত তথ্য প্রমান পায়নি পুলিশ। প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলে এই তথ্য জানা গেছে।
ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) রাজিব কুমার দাস এ প্রতিনিধিকে বলেছেন, অভিযোগের আলোকে তদন্ত করে অভিযোগের স্ব-পক্ষে পর্যাপ্ত তথ্য প্রমান পওয়া যায়নি। যার কারণে অভিযোগটি সত্য বলে প্রমানিত হয়নি। এনিয়ে বৃহস্পতিবার রাতে এসপি সার্কেল আফজাল স্যার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, শিক্ষা কর্মকর্তা ও অভিযোগকারী অভিভাবকের উপস্থিতিতে বিষয়টি সমাধান করা হয়।
জানা যায়, গত বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ওই বিদ্যালয়ের ৪র্থ শ্রেণিতে পড়–য়া শিক্ষার্থীর বাবা মো. হামীম খাঁন ও ফুফু জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আসমা আক্তার মনি এলাকার কিছু লোকজনকে সাথে নিয়ে বিদ্যালয়ের অফিস কক্ষে শিক্ষক আলাউদ্দিনকে মারধর করে অবরুদ্ধ রাখে। পরে সংশ্লিষ্ট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষককে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, থানার ওসি (তদন্ত), বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য ও সংশ্লিষ্টদের উপস্থিতিতে ঘটনাটি নিয়ে বিদ্যালয়ে প্রথম দফায় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ঘটনার সুরাহা না হওয়ায় রাতে ফরিদগঞ্জ থানায় এসপি সার্কেল আফজাল হোসেন এর উপস্থিতিতে আরেক দফা বৈঠক হয়।
এসর্ম্পকে উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মো. বেলায়েত হোসেন এ প্রতিনিধিকে বলেছেন, সহকারী শিক্ষক আলাউদ্দিনের বিরুদ্ধে ছাত্রীর শ্লিলতাহানির অভিযোগের কোন প্রমান পাওয়া যায়নি।
এ নিয়ে শিক্ষাদানের সাথে সংশ্লিষ্ট এলাকার ক’জন ব্যক্তি এ প্রতিনিধিকে জানায়, আলাউদ্দিন অত্যন্ত ভালো শিক্ষক। মূলত কোচিং বাণিজ্যের দ্বন্ধে বিদ্যালয়ের অন্য এক শিক্ষকের ইন্ধনে এই নিন্দনীয় ঘটনা হয়ে থাকতে পারে।
এসর্ম্পকে বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থীদের কাছে জানতে চাইলে তারা বলেন, আযান চলাকালীন স্যার আমাদেরকে মাথায় ওড়না দিতে বলেছেন। মাথায় ওড়না না দেওয়াতে আলাউদ্দিন স্যার নিজ হাতে তার মাথায় ওড়না দিয়ে দেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরের রহমান এ প্রতিনিধিকে জানান, বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলাউদ্দিনের বিরুদ্ধে পূর্বে এই ধরনের কোন অভিযোগ পাওয়া যায়নি। তদন্তে সে নির্দোষ প্রমানিত হয়েছে।
এদিকে শিক্ষক আলাউদ্দিন এ প্রতিনিধিকে বলেন, আমাকে মিথ্যা অভিযোগের ভিত্তিতে হয়রানি করা হয়েছে। আমি ষড়যন্ত্রের শিকার।
শিরোনাম:
শুক্রবার , ১ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
