জননেত্রী শেখ হাসিনা আগমনে ফরিদগঞ্জের যুবলীগ থেকে সর্বোচ্চ সংখ্যক উপস্থিতি থাকবে
…….ড. মোহাম্মদ শামছুল হক ভ্ূঁইয়া এমপি
মো. শিমুল হাছান ড. মোহাম্মদ শামছুল হক ভূইয়া এমপি বলেছেন, আগামী ১ এপ্রিল জননেত্রী শেখ হাসিনা চাঁদপুরে আসছেন। ফরিদগঞ্জ উপজেলা যুবলীগ তাদের সর্বোচ্চ সংখ্যক উপস্থিতির মাধ্যমে তাদের সক্ষমতা প্রদর্শন করবে বলে আমি বিশ্বাস করি। তিনি বলেন, আগামী সংসদ নির্বাচন জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি লাভকে বাস্তবায়ন করতে হলে আওয়ামীলীগকে আবারো ক্ষমতায় আসতে হবে। আজ আপনাদের একথা বলতে চাই আগামী নির্বাচনে আমরা নৌকার বিজয় নিশ্চিত করতে বদ্ধপরিকর। এই বিজয় যাত্রা ফরিদগঞ্জ থেকেই শুরু হবে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ফরিদগঞ্জ উপাজেলার ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে একথা বলেছেন।
ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সালেহ বিন বাবুর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সদস্য দেলোয়ার মোল্লার পরিচালনায়, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাহেদ সরকার, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, যুগ্মআহ্বায়ক মোহাম্মদ আলী মাঝি, সদস্য রূপক কর্মকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান রানা, খাজুরিয়া বহুমুখি উচ্চ বিদ্যালয়ের ম্যনেজিং কমিটির সভাপতি মোজাম্মেল হোসেন ভূঁইয়া,উপজেলা যুবলীগের আহ্বায়ক বিল্লাল হোসেন পাটওয়ারী, সি.যুগ্মআহ্বায়ক হাজী সফিকুর রহমান, গুপ্টি পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম ভূঁইয়া, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইলিয়াছ বেগ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুব আলম সোহাগ, যুবমহিলা লীগের সভাপতি রাজিয়া সুলতানা। এছাড়া বক্তব্য রাখেন, যুবলীগের সাবেক সাংগনিক সম্পাদক আবুল কাশেম আজাদ,ইউনিয়ন আওয়ামীলীগের সা: সম্পাদক মজিবুর রহমান, উপজেলা যুবলীগের সদস্য রুহুল আমিন রুবেল, ইসমাইল হোসেন পাটওয়ারী, আ: সাত্তার কচি, টিপু সুলতান সরকার, যুবলীগ নেতা আকরাম হোসেন প্রমুখ।
