বঙ্গবন্ধুর ৯৮তম জন্মদিন উপলক্ষ্যে চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে আলোচনা সভা
স্টাফ রিপোর্টার:
ছোটবেলা থেকেই বঙ্গবন্ধু মানুষকে ভালোবাসতেন। ছাত্র অবস্থায়ই গরিব-দুঃখী মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতেন তিনি। বৃদ্ধ ও গরীব মানুষকে নিজের গায়ের চাদর পরিয়ে দিতেন শীত নিবারনের জন্য। বৃষ্টির সময় নিজের ছাতা দিয়ে দিতেন গরিব সহপাঠীকে। অভাবের সময় এলাকায় গরিব মানুষদের পিতার গোলা থেকে ধান চাল বিতরণ করে দিতেন। মোটকথা- সাধারণ মানুষের কাছে শেখ মুজিব ছিলেন গরীবের বন্ধু।
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন উপলক্ষ্যে শাহরাস্তি দোয়া ভাঙ্গায় অবস্থিত চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার বিকেলে দোয়া মাহফিল, আলোচনা সভা, অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা সহকারী অধ্যাপক ডাঃ আশরাফ আলী কথাগুলো বলেন।আগামী বছর থেকে বিনা মূল্যে চিকিৎসা সেবাসহ বিভিন্ন কমসূচীসহ আরো বড় করে এ দিবস পালন করা হবে বলে ঘোষনা দেন কলেজের প্রতিষ্ঠাতা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ ডাঃ ফরিদ আহম্মেদ,প্রভাষক ডাঃ এস.জামান পলাশ, প্রভাষক ডাঃ এম.এ রাসেত, প্রভাষক ডা ইয়াসিন, প্রভাষক ডাঃ ইসমাইল মিয়াজী, প্রভাষক ডাঃ কে.জামান তিন্নি, প্রভাষক ডাঃ নাজবিন সুলতানা, প্রভাষক ডাঃ ফাতেমা আক্তার, প্রভাষক ডাঃ মোহসেনা এবং মেডিকিল অফিসার ডাঃ পি.বি দাস সুমন প্রমুখ।
