চাঁদপুরে অভিনব কায়দায় অস্ত্র দেখিয়ে ভিক্টরিয়া কলেজের রশায়ন বিভাগের শিক্ষক বেলায়েত হোসেন(৩৮)্ এর কাছ থেকে নগদ টাকা ছিনতাই করে মারধর করেছে। এই ঘটনায় বেলায়েত হোসেন বাদি হয়ে চাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছে। ঘটনার বিবরনে জানা যায়, গত বৃহস্পতিবার রাত ৯ টায় ভিক্টরিয়া কলেজের রশায়ন বিভাগের শিক্ষক বেলায়েত হোসেন বাসযোগে চাঁদপুর বাসস্টেন্ড এসে নেমে অটোরিস্কায় উঠে। এসময় ৪ যুবক তার পাশে উঠে রিভালভার দেখিয়ে তাকে অপহরন করে নিয়ে শহরের জিয়া হোস্টেলের ভিতরে নিয়ে ভবনের পিছনে নিয়ে যায়। পরে তাকে মারধর করে পকেটে থাকা ১২ হাজার টাকা ও মোবাইলটি নিয়ে যায়। এসময় শিক্ষক বেলায়েত হোসেন তার পরিচয় দেওয়ার পর ঘটনা ফাঁস হয়ে যাবে এই সন্ধেহে ছিনতাইকারীরা নিজেরা বাঁচতে তাকে চোর সাজিয়ে অপবাদ দিয়ে বেধম মারধর করে। খবর পেয়ে বেলায়েত হোসেনের বড় ভাই মহসিন মিয়া লোকজন নিয়ে জিয়া হোস্টেলে গিয়ে তাকে সেখান থেকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে চিকিৎসা নিয়ে বেলায়েত হোসেন গতকাল থানায় এসে ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এ সময় বেলায়েত হোসেন জানায়, জিয়া হোস্টেলের কিছু মাদকাসক্ত যুবক ঘটনারদিন রাতে যাত্রী সেজে অটোরিস্কায় উঠে রিভালভার দেখিয়ে জিয়া হোস্টেলের ভিতরে নিয়ে ভবনের পিছনে নিয়ে যায়। তারা অভিনব কায়দায় সেখানে নিয়ে চোখ বেঁধে মারধর করে টাকা হাতিয়ে নিয়ে যায়। পরে নিজেরা বাঁচার জন্য চোর অববাধ দিয়ে সেখান থেকে ছেড়ে দেয়। ছিনতাইকারীরা জিয়া হোস্টেলে ছাত্রদের সাথে সম্পর্ক রেখে এই ঘটনা ঘটিয়েছে। পুলিশ জিয় হোস্টেলে গিয়ে তদন্ত করলেই মূল হোতাদের ধরতে পারবে।
শিরোনাম:
আরও সংবাদ
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
ফরিদগঞ্জে আগুনে পুড়লো ৬ ব্যবসা প্রতিষ্ঠান
ফরিদগঞ্জ উপজেলার কালির বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান। তবে এই ঘটনায়... বিস্তারিত
ফরিদগঞ্জে কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় একটি কার্তুজ ও দেশীয় অস্ত্র (কাঠার)সহ নাঈম (২৩) নামে এক যুবককে... বিস্তারিত
চাঁদপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
চাঁদপুরের হাজীগঞ্জে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে মো. আবির হোসেন (৬) নামে এক শিশুর করুণ মৃত্যু... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
শেখ হাসিনার পক্ষে চিঠি আসেনি, কেউ দিলে আইনি…
গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে যুক্তরাজ্যের কোনো আইনি সেবা... বিস্তারিত
দেশের ২২ জেলায় বইছে তাপপ্রবাহ
দেশের ২২ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে যা আগামী কয়েক দিন অব্যাহত... বিস্তারিত
দেশে ৬৫১ শীর্ষ চাঁদাবাজ
সারা দেশে শীর্ষ চাঁদাবাজ ৬৫১ জন। এর মধ্যে খোদ রাজধানী ঢাকাতেই রয়েছে ৩২৪ জন। এদের বড় একটি অংশ... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

