স্টাফ রিপোর্টার:॥ প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা বুধবার বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচনী সভায় বক্তব্য রাখেন। একই সাথে চাঁদপুরের ৫টি নির্বাচনী আসনের নৌকা প্রতীকের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে ভিডিও কনফারেন্সের এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেল ৫টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে চাঁদপুরবাসীর সাথে মিলিত হন। বক্তব্যে তিনি বলেন, চাঁদপুরবাসীকে আমি শুরুতেই সালাম জানাই। ডিজিটাল বাংলাদেশ তাই ভিডিও কনফারেন্সে চাঁদপুরবাসীর সাথে আমি মিলিত হলাম। যে সময়ে মিলিত হওয়ার কথা ছিল তার চেয়ে অনেক পরে মিলিত হয়েছি। তার কারণ হলো ভুটানের প্রধানমন্ত্রীর সাথে ফোনে কথা বলায় একটু দেরিতে হলেও আমি চাঁদপুরবাসীর সাথে মিলিত হয়েছি। মহান মুক্তিযুদ্ধে ভুটান আমাদেরকে প্রথম স্বাধীনতার ঘোষনা দিয়েছিল। একাদশ সংসদ নির্বাচনে সাধুবাদ জানিয়ে ভুটানের প্রধানমন্ত্রীর সাথে আমি ফোনালাপে ছিলাম। তিনি আরও বলেন, জাতির পিতা এদেশ স্বাধীন করে দিয়েছেন। স্বাধীন দেশকে ক্ষুধা, সন্ত্রাস, জঙ্গীবাদ ও দারিদ্র মুক্ত করতে আমরা কাজ করছি। বিএনপি সরকার এদেশকে জঙ্গী ও সন্ত্রাসবাদ সৃষ্টি করেছে। আমরা এদেশের মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করছি। বর্তমানে এদেশের উন্নয়নের হার ৭.৮৬ ভাগ উন্নয়ন করেছি। বিশ্বের কাছে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হয়ে দাঁড়িয়েছে। আমরা ১ লাখ ৭৪ হাজার কোটি টাকার উন্নয়নের বাজেট দিয়েছি। এই উন্নয়নের কাজ চলমান রয়েছে। ২০২১ থেকে ২০৪১ সালের কর্ম প্রণালী তৈরি করা হয়েছে। দীর্ঘ মেয়াদী কর্ম পরিকল্পনা জনগণের কাছে উল্লেখ করেছি। দ্রব্য মূল্য বর্তমানে ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে। এদেশের মানুষ এখন আর না খেয়ে থাকতে হয় না। নাগরিক সেবা প্রতিটি দোর গোড়ায় পৌছে গেছে। অনলাইন ও ডিজিটাল সেবা জেলা উপজেলায় পৌছে গেছে। প্রতিটি ঘরে আমরা আলো জ্বালার ব্যবস্থা করেছি। চাঁদপুরকে নদী ভাঙ্গানের হাত থেকে রক্ষার কাজ চলমান রয়েছে। ২০২০ সালে জাতির পিতার জন্ম শতবার্ষিকী উদ্যাপন করা হবে। ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করা হবে। স্বাধীনতার সুফল দেশবাসী ভোগ করতে পারছে। আওয়ামীলীগে নির্বাচনে যে ইশতেহার ঘোষণা করেছে তা বিএনপি জামায়াত চোখে দেখতে পায় না। তারা চোখ থাকতে অন্ধ। মানি লন্ডারিং ও এতিমদের টাকা আত্মসাত করেছে বিএনপি জামাত জোট। দেশবাসী তাদেরকে চায় না। তারা দেশে নৈরাজ্য সৃষ্টি করেছে। আগামী ৩০ তারিখ পর্যন্ত আমাদেরকে ধৈর্য্য ধরতে হবে। ড. কামাল হোসেনের সমালোচনা করে বলেন তিনি সাংবাদিকদের ধমক দেন ও সাধারণ মানুষদেরকে গাল মন্দ করেন। এমন ব্যক্তিদেরকে দেশবাসী প্রত্যাখ্যান করবেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাঁদপুর-১ নির্বাচনী এলাকার নৌকার প্রার্থী ড. মহিউদ্দিন খান আলমগীর, চাঁদপুর-১২ নির্বাচনী এলাকার নৌকার প্রার্থী অ্যাড. নুুরুল আমিন রুহুল, চাঁদপুর-৩ নির্বাচনী এলাকার নৌকার প্রার্থী সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি, চাঁদপুর-৪ নির্বাচনী এলাকার নৌকার প্রার্থী সাংবাদিক সফিকুর রহমান ও চাঁদপুর-৫ নির্বাচনী এলাকার নৌকার প্রার্থী মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তমকে পরিচয় করিয়ে দেন। এ সময় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, কেন্দ্রীয় আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিসয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, চাঁদপুর-৪ নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য ড. মোঃ সামছুল হক ভূইয়া, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাড. নুরজাহান বেগম মুক্তা, হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন, শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ফরিদ উদ্দিন চৌধুরী, হাইমচর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নূর হোসেন পাটওয়ারী, চাঁদপুর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের সভাপতি গিয়াস উদ্দিন, ৫টি সংসদীয় আসনের প্রার্থী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সভাটি যৌথভাবে পরিচালনা করেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভূইয়া, প্রচার সম্পাদক আবু নাছের বাচ্চু পাটওয়ারী ও যুব ও ক্রীড়া সম্পাদক মাসুদ আলম মিল্টন।
শিরোনাম:
শনিবার , ১৮ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৫ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- ভিডিও কনফারেন্সের মাধ্যমে চাঁদপুর ৫টি আসনের প্রার্থীদের পরিচয় করালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
আরও সংবাদ
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
ফরিদগঞ্জে আগুনে পুড়লো ৬ ব্যবসা প্রতিষ্ঠান
ফরিদগঞ্জ উপজেলার কালির বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান। তবে এই ঘটনায়... বিস্তারিত
ফরিদগঞ্জে কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় একটি কার্তুজ ও দেশীয় অস্ত্র (কাঠার)সহ নাঈম (২৩) নামে এক যুবককে... বিস্তারিত
চাঁদপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
চাঁদপুরের হাজীগঞ্জে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে মো. আবির হোসেন (৬) নামে এক শিশুর করুণ মৃত্যু... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
