মতলব উত্তর প্রতিনিধি :
মতলব উত্তর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ মফিজুল ইসলামের ঐকান্তিক প্রচেষ্টায় বুধবার উপজেলার ৪টি বিদ্যালয়, ২টি কলেজ ও ২টি মাদরাসার সাড়ে ৪ হাজার শিক্ষার্থী বাল্যবিবাহ, মাদক ও ইভটিজিং বিরোধী শপথ বাক্য পাঠ করে।নিজেরা বাল্যবিয়ের শিকার না হওয়া এবং প্রতিবেশীদের বাল্যবিয়ের হাত থেকে রক্ষা, মাদক ও ইভটিজিং বিরোধী শপথ বাক্য পাঠ করেছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার রুহিতারপাড় ডিএম উচ্চ বিদ্যালয়, জীবগাঁও জেনারেল হক স্কুল এ- কলেজ, কালীপুর স্কুল এ- কলেজ, পাঠানবাজার আবেদিয়া উচ্চ বিদ্যালয়, বদরপুর আদমিয়া পাজিল মাদরাসা ও আমিয়াপুর মা ফাতেমা (রাঃ) মহিলা মাদরাসার প্রায় সাড়ে চার হাজার শিক্ষার্থী।
প্রতিদিন এ্যসেম্বিলিতে শপথ বাক্য পাঠ করানোর জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নির্দেশনা প্রদান করেন নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মফিজুল ইসলাম। শপথ বাক্য গুলো হলো, আমি শপথ করিতেছি যে, দেশের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। দেশের একতা ও সংহতি বজায় রাখিব। সর্বদা আইন মানিয়া চলিব। আমি বাল্য বিয়ে করিবনা এবং কোনপ্রকান মাদকদ্রব্য গ্রহণ করিব না। সুস্থ সবল জীবন গড়িব, মাদক ও বাল্য বিয়ে হইতে রিবক থাকিব। আমি রাষ্ট্র বিরোধী কোন কাজে জড়িত হইবনা। হে সৃষ্টিকর্তা আমাকে শক্তি দিন যাহাতে মাদক, ইভটিজিং ও বাল্য বিয়ে মুক্ত সমাজ গঠন করিয়া সুনাগরিক হিসেবে গড়ে উঠিতে পারি এবং দেশের সেবা করিতে পারি- আমিন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মফিজুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রমে উদ্বুদ্ধ করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শিক্ষার্থীদেও এ শপথ বাক্য ভঙ্গ করলে শাস্তির আওতায় আনা হবে। সাজা হলে ভবিষ্যতে চাকরীসহ বিভিন্ন ভাবে হয়নারি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সুন্দর ভবিষ্যতের আশায় সকল শিক্ষার্থী শপথ অনুযায়ী চলবে। এ সময় স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষকমন্ডলী, সুধীজন ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
