
মতলব উত্তর প্রতিনিধি :
মতলব উত্তর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে রাজস্ব খাতের প্রদর্শণীভুক্ত চাষীদেও মাঝে ২০টি বীজ রাখার ড্রাম বিতরণ করা হয়। গতকাল বুধবার সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকদের মাঝে সরিষার বীজ রাখার ড্রাম ২০১৬-১৭ অর্থ বছরে রাজস্ব খাতের অর্থায়নে বিতরণ করা হয়।
ড্রাম বিতরণী অনুষ্ঠানে উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মজিবুর রহমানের পরিচালনায় প্রান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. সালাউদ্দিন।
কৃষি কর্মকর্তা মো. সালাউদ্দিন বলেছেন, বাংলাদেশে অনেক কৃষক বিভিন্ন সবজির বীজ নিজেরাই উৎপাদন করেন। সাধারণত স্থানীয় জাতের সবজিগুলো প্রাধান্য পায়। তাদের উৎপাদিত বীজ মানের দিক থেকে আশানুরূপ নয়। কৃষি বিজ্ঞানীদের মতে, শুধু ভালো বীজ ব্যবহার করে যে কোনো ফসলের উৎপাদন ৩০শতাংশ বৃদ্ধি করা সম্ভব। ফলে উৎপাদন খরচ কম হয়। বীজ তাড়াতাড়ি গজায়। চারা প্রতিকূল আবহাওয়া সহ্য করতে পারে। ফসলের পোকা ও রোগবালাই কম হয়। এতে কৃষকের ফসল উৎপাদন খরচ কমে। ফসলের ফলন ও মান বাড়ে। কৃষক ফসল বিক্রি করে অধিক লাভবান হয়।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা এসএম সৈয়দ হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবদুর রউফ, মো. সালাউদ্দিন প্রমুখ।
