
রফিকুল ইসলাম বাবু ঃ
চাঁদপুরের মতলব দক্ষিণে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও বাল্যবিয়ে নিয়ন্ত্রনে মতবিনিময় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে থানা চত্বরে পুলিশ ও কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে এই সমাবেশে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম। বক্তব্য রাখেন পৌর মেয়র আওলাদ হোসেন লিটন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কুতুবউদ্দিন। সমাবেশে প্রধান অতিথি বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও বাল্যবিয়ে যে কোন পরিস্থিতিতে নিয়ন্ত্রনে রাখতে হবে। কারণ, দেশ, সমাজ ও মানবিক মূল্যবোধে এগুলো প্রতিবন্ধকতা হিসেবে কাজ করছে। তাই শুধু পুলিশ দিয়েই নয়, সমাজের সকলের সহযোগিতায় এখন থেকেই এসব অনাচার প্রতিরোধ ও প্রতিহত করতে হবে।
