প্রতিনিধি
চাঁদপুর সদরের ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় একটি স’মিল ও ফার্নিচারের গুদাম পুড়িয়ে দেয়া হয়েছে। ঘটনাটি বৃহস্পতিবার বিকেল ৫টায় মহামায়া বাজারের পশ্চিম দিকে সিদ্দিক গাজীর মালিকানাধীন স’মিলে ঘটেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির মালিক।
খবর পেয়ে চাঁদপুর ফায়ার সার্ভিসের ১২ সদস্যের ১টি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন এএসপি হেডকোয়ার্টার শাকিল আহমেদ। ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী সেলিম মোল্লা জানান, বিকেল ৫টার দিকে সিদ্দিক মোল্লার মালিকানাধীন স’মিলের পাশের একটি দোকানে তিনি বসা ছিলেন। এ সময় হঠাৎ ২০/২৫ জনের একদল দুর্র্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে স’মিল ও ফার্নিচারে হামলা শুরু করে। এ সময় তারা স’মিলের ক্যাশ বাঙ্ ভাংচুর করে নগদ অর্থ নিয়ে পালিয়ে যাওয়ার সময় দু’টি প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেয়।
স’মিল মালিক সিদ্দিক গাজী জানান, ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম, হঠাৎ খবর পাই, আমার প্রতিপক্ষের সমর্থকরা আমার প্রতিষ্ঠানে ভাংচুর চালিয়ে লুটপাট করে। যাওয়ার সময় তারা অগি্নসংযোগ করে।
তিনি আরো জানান, ‘আমি একজন ধানের শীষ প্রতীকের সাধারণ ভোটার, আমার কী দোষ ছিলো? আমি এখন পথের ফকির হয়ে গেলাম।’ চাঁদপুর ফায়ার সার্ভিস স্টেশন উত্তরের সহকারী অফিসার মোঃ ইকবাল হোসেন জানান, অগি্নকা-ের খবর শুনে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি এবং আগুন নিয়ন্ত্রণে আনি। কে বা কারা আগুন লাগিয়েছে, এটি এখনো জানা যায়নি ।
