
প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ঐতিহ্যবাহী চাঁদপুর জেলার মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার সকল শিক্ষার্থীদের প্রাণের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়শেন অব মতলব (ডুসাম) এর সম্প্রতি গঠিত হল ২০১৬-১৭ সেশনের কার্যকরী কমিটি। গত ২৭.০৩.২০১৬ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার পাদদেশে একটি সাধারন সভার মাধ্যমে নতুন কমিটি ঘোষনা করা হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন ডুসামের পৃষ্ঠপোষক, প্রতিষ্ঠাতা সভাপতি এবং বর্তমান জাতীয় নিরাপত্তা কর্মী (এন .এস. আই) এর সহকারী পরিচালক মো: নাসির উদ্দীন, তিনি উক্ত সাধারন সভায় সভাপতিত্ব করেন । তিনি তাঁর বক্তব্যে বলেন – এই সংগঠনটি হল মতলবের শিক্ষার্থীদের প্রাণ, যার উদ্দেশ্য হল শিক্ষার আলোয় গড়ব আগামীর মতলব। তিনি সংগঠনটির উন্নয়নের পাশাপাশি মতলবের শিক্ষার্থীদের উন্নতির জন্য দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। এছাড়াও উক্ত সভায় উপস্থিত ছিলেন ডুসামের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক এস এম মাহমুদ এবং ২০১৫-১৬ সেশনের সফল সভাপতি শাহ আলম শিবলি এবং সার্থক সাধারন সম্পাদক আব্দুল কাইয়ুম কিরণ এবং সংগঠনের অন্যান্য সকল শিক্ষার্থীবৃন্দ। সভাপতির নেতৃত্বে সকল শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে ২০১৬-১৭ সেশনের নতুন কার্যকর কমিটিতে সভাপতি নির্বাচিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় মেধাবী ছাত্র ও দক্ষ সংগঠক জি এম নাসির উদ্দীন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হলের আবাসিক ছাত্র এবং সাধারন সম্পাদক নির্বাচিত হয় মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক ছাত্র মো:ইমতিয়াজ রেজা। সদ্য দায়িত্ব প্রাপ্ত সভাপতি ও সাধারন সম্পাদক সকলের সহোযোগীতার মাধ্যমে সংগঠনকে সক্রিয় ও প্রাণবন্ত করার প্রত্যয় ব্যক্ত করেন। সবশেষে সাবেক সভাপতি ও সাধারন সম্পাদক নতুন নেতৃত্বকে ফুল দিয়ে বরণ করে নেন এবং সকলকে মিষ্টি মুখ করান । সভাপতির বক্তব্যর মাধ্যমে দীর্ঘ পাঁচ ঘন্টা ব্যাপি চলাকালীন এ সভার আনুষ্ঠানিক সমাপ্ত ঘোষনা করা হয়।
