
স্টাফ রিপোর্টার:
মোবাইল হাতে না দেওয়ায় অপূর্ব (১২) নামের শিশু গলায় গামছা পেঁছিয়ে অত্মহত্যা করেছে। সে চাঁদপুরের হাজীগঞ্জ পাইলট হাইস্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণীর ছাত্র।
মঙ্গলবার বিকেলে হাজীগঞ্জ পৌর এলাকার ৫ নং ওয়ার্ড মকিমাবাদ চৌধুরী বাড়ীতে এই ঘটনা ঘটে।
তার বাবা বিনয় চৌধুরী ও মা শিব্রা রাণী। শিশুটির মা শিব্রা রাণী জানান, ‘পরীক্ষা শেষে বাসায় এসে মোবাইল চেয়েছিল। তখন বলেছিলাম আগে ভাত খেয়ে নেও। তারপর মোবাইল দিবো। কিছু না বলে সে তার কক্ষে গিয়ে পাখার সাথে গামছা পেঁছিয়ে অভিমানে অত্মহত্যার পথ বেঁচে নেয়।’
জানতে চাইলে শিশুর মা বলেন, ‘ছেলেকে চার মাস পূর্বেই মোবাইল কিনে দিয়েছিলাম।’
হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক বিপ্লব কুমার সিংহ শিশুর আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেন।
