রূপালী চাঁদপুর সামাজিক সংগঠনে পক্ষ থেকে জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন ও পুলিশ সুপার মো. আমির জাফরকে পৃথকভাবে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে রূপালী চাঁদপুরের সাধারণ সম্পাদক নুর হোসেন নুরু ও সিনিয়র সহ-সভাপতি জোবায়ের আলম বাপ্পি পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে তাদের সংগঠনের পক্ষ থেকে পুলিশ সুপার মো. আমির জাফরকে ক্রেস্ট প্রদান করেন। দুপুর দেড় টায় জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেনের হাতে ক্রেস্ট তুলে দেন। এই সময় রূপালী চাঁদপুর সংগঠনের সাধারণ সম্পাদক নুর হোসেন নুরু, সিনিয়র সহ-সভাপতি জোবায়ের আলম বাপ্পী, আবাহনী ক্রীড়া চক্রের সভাপতি শাহিদুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রোমান উপস্থিত ছিলেন। রূপালী চাঁদপুর সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা জানায়, ২০১৪ সালে ঈদুল ফিতরের ১দিন পরে চাঁদপুর ক্লাবে আনুষ্ঠানিকভাবে এই সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। সংগঠনের সদস্য সংখ্যা ৭০জন। ঢাকা ড্যাপোডিল ইউনিভার্সিটিতে অধ্যয়নরত তুরুস্কের শিক্ষার্থীদের সাথে বাংলাদেশের শিক্ষার্থীদের যৌথ বন্ধনে আবদ্ধ হয়ে এই সংগঠনটি যাত্রা শুরু করে। সংগঠনটির উদ্দেশ্য হচ্ছে আত্মমানবতা ও সামাজিক উন্নয়নে কাজ করা। দেশের গরীব দুঃস্থ মানুষের জন্য সহয়াতা করা ও তাদের পাশে দাঁড়ানো। তুরস্ক থেকে এই সংগঠনটির মাধ্যমে অনুদান পেয়ে আসছে। গত ঈদুল আযহায় চাঁদপুরে বাবুরহাট ও শেরে বাংলা হোস্টেলে প্রায় ৫০টি পশু কুরবানি দিয়ে গরীব দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়। গত শুক্রবার চাঁদপুরে গরীব দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়। আগামীতে চাঁদপুরে এই ধরনের সহায়তা মূলক ব্যাপক কার্যক্রম পরিচালনা করবে এই সংগঠনটি।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

