ফাহিম শাহরিন কৌশিক
চাঁদপুর জেলায় রোটা ভাইরাসে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন স্বাস্থ্য ক্লিনিকে গত এক সপ্তাহে ৬ শতাধিক শিশু চিকিৎসার জন্য ভর্তি হয়েছে। এর মধ্যে চাঁদপুর শহরের সরকারি জেনারেল হাসপাতালে গতকাল শনিবার রাত ৮টা পর্যন্ত ১০৪ জন শিশু ভর্তি হয়ে আছে। এছাড়া গতকাল শনিবার ২ শিশু মৃত্যুর খবর পাওয়া গেছে। এরা হচ্ছে মতলব উপজেলার নুরুল্লাপুর গ্রামের গিয়াসউদ্দিন পাটওয়ারীর শিশু পুত্র মিরাজ পাটওয়ারী (১১মাস) ও সদর উপজেলার শাহজাহানের পুত্র রাজিব (৬মাস)। শিশুরা হাসপাতালে ভর্তি হয়ে সঠিক চিকিৎসা পাচ্ছেনা বলে শিশুদের অভিভাবকরা অভিযোগ করেছে।
চাঁদপুর জেলার ৭টি উপজেলায় গত ১ সপ্তাহে রোটা ভাইরাস, নিমোনিয়া ও ঠান্ডা জনিত কারণে কমপক্ষে ৬ শতাধিক কোমলমতি শিশু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এসব শিশুরা সঠিক চিকিৎসা না পেয়ে মতলব আইসিডিডিআরবি কলেরা হাসপাতালে ভর্তি হচ্ছেও বলে খবর পাওয়া গেছে। খবর নিয়ে জানা গেছে, কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ৯৩, হাজিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ১০৩, মতলব উত্তর স্বাস্থ্য কমপ্লেক্সে ৯৬, মতলব দক্ষিণ স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৫, ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ১০৩, হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে ৮৫, শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে ৭৪ ও চাঁদপুর সদর হাসপাতালে ১০৪ জন শিশু ভর্তি হয়েছে। চিকিৎসক জানিয়েছে অতিরিক্ত গরম ও হঠাৎ রাতের বেলায় অতি বৃষ্টির ফলে ভোর বেলায় শীত অনুভব হওয়ায়, ঠান্ডা লেগে শিশুরা আক্রান্ত হয়ে পড়েছে। অপর দিকে রোটা ভাইরাস ও অতি গরমে ঠান্ডায় শিশুরা নিমোনিয়ায় আক্রান্ত হয়ে পড়ছে। প্রতিটি শিশুর পাতলা পায়খানা হয়ে দুর্বল হয়ে পড়েছে। অভিভাবকরা সেলাইন খাওয়ানোর পড়েও কোন প্রতিকার না পেয়ে হাসপাতালে শিশুদের ভর্তি করতে বাধ্য হচ্ছে। হাসপাতাল ছাড়াও অনেক প্রাইভেট ডাক্তারের কাছে অভিভাবকরা শিশু নিয়ে ভিড় জমাচ্ছে ও চিকিৎসা নিচ্ছে। মারাত্মক আক্রান্ত শিশুদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দিতে না পেরে মতলব আইসিডিডিআরবি কলেরা হাসপাতালে পাঠানো হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। –
শিরোনাম:
রবিবার , ৩ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২০ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
