
প্রতিনিধি ॥ আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে রোটারী ক্লাব অব চাঁদপুরের ৪২তম অভিষেক অনুষ্ঠিত হয়। শুক্রবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় চাঁদপুর ক্লাব প্রাঙ্গণে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করেন রোটারী ক্লাব অব চাঁদপুর। অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব এবং চাঁদপুরের কৃতি সন্তান ড. মোঃ শাহ কামাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোঃ মাকছুদুর রহমান পাটওয়ারী।
অভিষেক অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি জেলা প্রশাসক লায়ন মোঃ আব্দুস সবুর মন্ডল, পুলিশ সুপার রোটারিয়ান শামসুন্নাহার, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগ সভাপতি রোটারিয়ান আলহাজ্ব নাছির উদ্দিন আহম্মেদ ও চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি রোটারিয়ান সুভাষ চন্দ্র রায় পিএইচএফ। স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সঞ্চালক ও ৪২তম অভিষেক কমিটির চেয়ারম্যান রোটারী জেলা ৩২৮২ বাংলাদেশ-এর অন্যতম ডেপুটি গভর্নর রোটারিয়ান পিপি কাজী শাহাদাত পিএইচএফ।বিদায়ী সেক্রেটারী রোটারিয়ান অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু বার্ষিক প্রতিবেদন পেশ করেন। তারপর বিদায়ী সভাপতি আলহাজ্ব মোঃ হাফিজ মিয়া নবাগত সভাপতি রোটারিয়ান অধ্যাপক মুহাম্মদ গোলাম মোস্তফাকে ও বিদায়ী সেক্রেটারী রোটারিয়ান অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু নবাগত সেক্রেটারী রোটারিয়ান নাছির উদ্দিন খানকে কলার হস্তান্তর করে দায়িত্ব অর্পণ করেন।
