চাঁদপুর শহরে সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত বেশিরভাগ অটোবাইক হেড লাইট ছাড়াই চলাচল করছে। এতে করে পথচারীরা প্রতিনিয়ত ছোট বড় অনেক দুর্ঘটনার শিকার হচ্ছে। চালকদের এই অনিয়ম এবং খামখেয়ালীপনা দেখার যেন কেউ নেই। এমনিতেই মাত্রাতিরিক্ত অটোবাইক শহরের প্রধান প্রধান সড়কগুলোতে চলাচল করায় যানজটের সৃষ্টি সহ রাস্তা পাড়াপাড়েও পথচারীদের মারাত্মক সমস্যা সৃষ্টি হচ্ছে। বেশ কয়েকজন অটো চালকের সাথে আলাপকালে হেড লাইট না জ্বালিয়ে অটো বাইক চালানোর বিষয়ে জানতে চাইলে তারা জানায়, শহরে রাতের বেলায় রাস্তার দু’পাশে মার্কেট এবং দোকানগুলোর পর্যাপ্ত পরিমান আলো থাকায় হেড লাইট প্রয়োজন পড়ে না। এছাড়া হেড লাইটগুলো ব্যাটারীর অনেক চার্জ অপচয় করে। যে কারনে আমরা বেশিরভাগ ক্ষেত্রে হেড লাইটগুলো বন্ধ রাখি। চালকদের মনগড়া এসব যুক্তি মানতে নারাজ পথচারী এবং যাত্রীরা। ইদানিং চাঁদপুর শহরের ব্যস্ত সড়কগুলোতে প্রতিদিন ছোট খাট দুর্ঘটনার শিকার হচ্ছে পথচারীরা। এক্ষেত্রে বড়স্টেশন, লঞ্চঘাট থেকে শাপলা চত্ত্বর, কালিবাড়ি মোড় থেকে নতুন বাজার ট্রাক ঘাট শাপলা চত্ত্বর থেকে বাসস্ট্যান্ড, ওয়ারলেছ পর্যন্ত সড়কে হেড লাইট ছাড়া চলছে প্রচুর অটোবাইক। রাতের বেলায় হেডলাইট ছাড়া চলাচলকারী অটোবাইক গুলির বিষয়ে যথাযথ কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করবেন এমনটাই আশা করছেন ভুক্তভোগী সাধারণ মানুষ।
শিরোনাম:
আরও সংবাদ
চাঁদপুরে হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার শিকিরচর গ্রামে সম্পত্তিগত বিরোধে ট্রলি চালক ওয়াসিম বেপারীকে... বিস্তারিত
মাকে হত্যা করে ‘নাটক’ সাজান ছেলে
চাঁদপুরে মাদকের টাকা না পেয়ে মাকে হত্যার অভিযোগ ওঠেছে এক যুবকের বিরুদ্ধে। গতকাল রোববার... বিস্তারিত
আগামী ২৮ মে ঈদুল আজহার তারিখ ঘোষণা
দেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৮ মে দেশজুড়ে পালিত... বিস্তারিত
ভ্রাম্যমাণ আদালতে দুইটি প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানকে ৪০হাজার টাকা জরিমানা।
অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ করার দায়ে ভ্রাম্যমাণ আদালতে দুইটি... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

