স্টাফ রিপোর্টার ॥ চাঁদপুর সদর উপজেলার শাহতলী কামিল (এমএ) মাদ্রাসা পরিদর্শন করেন অর্থ মাইক্রো ফাইবার গ্রুপের পরিচালক ও ঢাকাস্থ বিশিষ্ট শিল্পপতি ডক্টর কামরুজ্জামান কায়সারসহ সুধীজন।
শনিবার (৩১ মাচ) বিকেলে পরিদর্শনে আসলে তাদেরকে ফুল দিয়ে স্বাগত জানান, শাহতলী কামিল (এমএ) মাদ্রাসার গভনির্ং বডির সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী ও অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)মাওলানা বিলাল হোসাইন ।
এসময় সাথে ছিলেন, মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত ) মাওলানা বিলাল হোসাইন ।
এসময় ঢাকাস্থ বিশিষ্ট শিল্পপতি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক ও শিল্পপতি এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য মো. ইসরাফিল আসরাফ, ঢাকাস্থ বঙ্গবন্ধু কল্যাণ পরিষদের সভাপতি মো. কাজী শাকিল আহমেদ, অর্থ মাইক্রো ফাইবার গ্রুপের পরিচালক ও ঢাকাস্থ বিশিষ্ট শিল্পপতি ডক্টর কামরুজ্জামান কায়সার, বিশিষ্ট ব্যবসায়ী, আবু জাহিদ, মো. নাজিমুদ্দিন, মো. মোশারফ হোসেন, সোহেল রানা মাসুদ।
এসময় মাদ্রাসার শিক্ষক, গভর্নিং বডির সদস্য, অভিভাবক সদস্য, সুধীজন ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
