শাহরিয়ার খাঁন কৌশিক ॥ চাঁদপুর সদর উপজেলার ১০ নং লক্ষীপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার শফিকুর রহমান শফু নারী কেলেঙ্কারির ঘটনায় বস্ত্রহীন অবস্থায় আটক করেছে স্থানীয় জনতা। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ১১ টায় লক্ষীপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্ব রামদাসদী খলিল খাঁনের বসতঘরে। ঐ বাড়ির দুই ভাইয়ের নামে মামলা করিয়ে শফু মেম্বার নিজে সমাধানের নামে দুই সন্তানের জননীকে কু-প্রস্থাব দিয়ে জোর করে শীলতাহানী করার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
ঘটনাস্থলে গিয়ে এলাকার মহিলা ও পুরুষের কাছে জানা যায়, পূর্ব রামদাসদী মৃত কাশেম খাঁনের ছেলে খলিল ও মালেক খাঁনের সম্পত্তি নিয়ে দির্ঘদিন যাবত বিরোধ চলে আসছিলো। এই ঘটনার খবর পেয়ে ৯নং ওয়ার্ডের মেম্বার শফিকুর রহমান শফু নিজে ইন্ধন দিয়ে মালেক খাঁনকে বাদি করে তার ভাই খলিল খাঁনের নামে মামলা করিয়ে দেয়। গত কয়েকদিন পূর্বে মডেল থানার এসআই আহাদ ঘটনা তদন্তে খাঁন বাড়িতে যায় এবং বিবাদিদের ইউপি মেম্বারের সাথে যোগাযোগ করতে বলে। খলিল খাঁন ঢাকায় একটি মাদ্রাসায় চাকরি করার সুবাধে তার অনুপুস্থিতে তার স্ত্রী মামলার বিষয়ে মফু মেম্বারের সাথে মোবাইলে যোগাযোগ করে। মফু মেম্বার সেই সুযোগে মামলা সমাধান করে দেবার কথা বলে খলিল খাঁনের স্ত্রীকে এক রাত্র কিছুক্ষন সময় দিতে বলে। মামলার এজেহারের কাগজ দিতে শুক্রবার রাতে মফু মেম্বার খলিলের বাড়িতে যায়। এসময় তাকে বাড়ির দুইজন লোক দেখতে পেয়ে কোথায় যাচ্ছেন জিজ্ঞাসা করে। মফু মেম্বার হতবাগ হয়ে বলে বাড়ির রাস্তাটি দেখতে এসেছি। পরে সুযোগ বুজে রাত ১১ টায় মফু মেম্বার খলিল খাঁনের বসতঘরে ডুকে তার স্ত্রীকে জোড় পূর্বক শীলতাহানী করার চেষ্টা করে। মফু মেম্বার তার গায়ের জামা কাপর খুলে প্রস্তুত নেওয়ার সময় খলিলের স্ত্রী বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে নিজের ইজ্জত রক্ষা করতে দরজা খুলে বাহিরে বেড়িয়ে এসে পাশের ঘরের মহিলাকে ঘটনাটি জানায়। এসময় বাড়ির মহিলারা খলিলের ঘরে ডুকে মফু মেম্বারকে বস্ত্রহীন অবস্থায় আটক করে। খবর পেয়ে এলাকার লোকজন ঘটনা জানতে পেরে মফু মেম্বারকে ঘর থেকে বাহিরে এনে মহিলার ওড়না দিয়ে তার উলঙ্গ শরীরে পেচিয়ে দেয়। এই ঘটনাটি ঘটনাস্থলে থাকা বেশ কয়েকজন মহিলা পুরুষ মোবাইলে ভিডিও ধারন করে রাখে। পরে ঘটনা সমাধানের নামে এলাকার দালাল চক্ররা মফু মেম্বারকে রাস্তায় নিয়ে এসে তাকে পালিয়ে যেতে সুযোগ করে দেয়ে। এই লম্পট মফু মেম্বারের বিচারের দাবিতে এলাকার শত-শত মহিলা পুরুষ মিছিল করে ও এর সুষ্ট বিচার দাবি করে।
এই মফু মেম্বার এর পূর্বে এই ধরনের আরো নারী কেলেঙ্কারীর ঘটনা ঘটিয়ে হাতে নাতে বেশ কয়েকবার ধরা পরেছে বলে এলাকার অনেকে জানিয়েছে।
শিরোনাম:
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
