প্রতিনিধি শাহরাস্তি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মিয়াজী পদত্যাগ করেছেন। গত ২১ মার্চ তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব বরাবর ডাকযোগে তাঁর পদত্যাগপত্র প্রেরণ করেন। টানা দুই বারের নির্বাচিত বিএনপি সমর্থিত চেয়ারম্যান দেলোয়ার হোসেন মিয়াজী শাহরাস্তি উপজেলা বিএনপির সাবেক সভাপতি। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন। এ ব্যাপারে তিনি সাংবাদিকদের জানান, আমি ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছি। এছাড়া চেয়ারম্যানের দায়িত্বের কারণে আমি আমার ব্যক্তিগত ব্যবসায় সময় দিতে পারছি না। তাই এ সিদ্ধান্ত নিয়েছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবীব উল্ল্যাহ মারুফ জানান, চেয়ারম্যানের পদত্যাগের বিষয়ে এখনো পর্যন্ত তিনি দাপ্তরিকভাবে অবগত হননি।
শিরোনাম:
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- শাহরাস্তি
- /
- শাহরাস্তি উপজেলা পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেনের পদত্যাগ
আরও সংবাদ
শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আল্ট্রাসনোগ্রাম মেশিন নষ্ট ,…
৫০ শয্যাবিশিষ্ট শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র আলট্রাসনোগ্রাফি মেশিনটি গত... বিস্তারিত
বন্যা দুর্গতদের মাঝে জেলা প্রশাসকের খাদ্য সামগ্রী বিতরণ
শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতি পরিদর্শন করেছেন... বিস্তারিত
শাহরাস্তিতে জোবেদা মতিন বালিকা স্কুল এন্ড কলেজ উদ্বোধন
চাঁদপুর প্রতিনিধি : নারী শিক্ষাকে এগিয়ে নিতে চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এই প্রথম ইংরেজি... বিস্তারিত
ডিজিটাল বাংলাদেশ বির্নিমানের প্রধান প্রকৌশলী বঙ্গবন্ধু কন্যা মাননীয়…
নিজস্ব প্রতিনিধি: চাঁদপুর শাহরাস্তি উপজেলায় শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদের আয়োজনে উঘারিয়া... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
