, আগামী এক বছর পরে চাঁদপুর নৌ- টামিনাল নতুন রুপ ধারন করে যাত্রীদের ডিুিজটাল সেবা দেওয়ার কার্যক্রম করা হচেছর্।
– ————–অতিরিক্ত সচিব মো. আব্দুল কুদ্দুছ খান
শওকত আলী॥ এলডিসিভুক্ত দেশ হতে বাংলাদেশের উত্তরনে যোগ্যতা অর্জনের সাফল্য কর্মসূচি উদযাপন উপলক্ষে বাংলাদেশ অভ্যন্তরীন নৌ- পরিবহন কর্তৃপক্ষের আয়োজনে চাঁদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর লঞ্চঘাটে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নৌ পরিবহন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুল কুদ্দুছ খান। বিআইডাব্লিউ টি- এর যুগ্ম সচিব মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম। অতিরিক্ত সচিব মো. আব্দুল কুদ্দুছ খান তার বক্তব্যে বলেন, আগামী এক বছর পরে চাঁদপুর নৌ- টামিনাল নতুন রুপ ধারন করে যাত্রীদের ডিুিজটাল সেবা দেওয়ার কার্যক্রম করা হচেছ। ব্যক্তির আকাঙ্খাকে পরিহার করে সমষ্টিগত আকাঙ্খাকে আগ্রধিকার দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। লোভ ও লাভের মধুচক্রকে পরিহার করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। চাঁদপুরে একটি আধুনিক নৌ-বন্দর করার কার্যক্রম হাতে নেয়া হয়েছে। এ বন্দরে ওয়াই ফাই ব্যবস্থা থাকবে, সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। অচিরেই এটি বাস্তবায়ন হবে। মন্ত্রী সভার অনুমোদন পেলেই কাজ শুরু হবে। দেশকে এগিয়ে নেয়ার দায়িত্ব সরকারের একার নয়, এজন্য আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। তিনি আরো বলেন, দেশের অধিকাংশ নদীতেই নাব্যতা সংকট। এর থেকে উত্তরনের জন্য আমরা ইতোমধ্যে বহু নদীতে ড্রেজিং কাজ শুরু করেছি। সরকারের একার পক্ষে নদী রক্ষা করা সম্ভব নয়। নদী রক্ষার জন্য সকলকে এগিয়ে আসতে হবে। প্রয়োজনীয় সামাজিক আন্দোলন করা দরকার হতে পারে। চাঁদপুর শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএর সাধারণ সম্পাদক আকতার হোসেন ও দপ্তর সম্পাদক আক্তারুজ্জামান রাশেদের যৌথ পরিচালনায় আরো মাঝে বক্তব্য রাখেন, উপ –পরিচালক নৌ-স ও প চাঁদপুর মো: মাহমুদুল হাসান খানডার, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, চাঁদপুর পৌরসভার মহিলা কাউন্সিলর ফরিদা ইলিয়াস, শাহআলম বেপারী, বি আই ডব্লিউ টি এ শ্রমিক ইউনিয়নের আহবায়ক মো: আব্দুল ছাত্তার, দৈনিক আলোকিত বাংলাদেশ এর জেলা প্রতিনিধি শওকত আলী, বিআইডাব্লিউটিসি হরিণাঘাট এর ম্যানেজার মো. পারভেজ, লঞ্চ মালিক প্রতিনিধি বিপ্লব সরকার, রুহুল আমিন হাওলাদার, জেলা মৎসজীবীলীগের সভাপতি মুক্তিযোদ্বা আ. মালেক দেওয়ান, ৭নং ওযার্ড আ”লীগের সভাপতি হাজী মো: শহীদ খান, প্রমুখ। এসময় চাঁদপুর শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ’র নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
