শাহরাস্তি ব্যুরোঃ
চাঁদপুরের শাহরাস্তি প্রেসক্লাবের প্রচার ও সহ অর্থ সম্পাদক মোঃ জামাল হোসেনের পিতা উপজেলা সদরের বিশিষ্ট হোটেল ব্যবসায়ি মোঃ আবদুল মান্নান (৭০) গত ৩০ মার্চ শুক্রবার সকাল ৯টা ৪০মিনিটে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ——- রাজিঊন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ মেয়ে, ৩ ছেলে, নাতি-নাতনি সহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন। ওই দিন বাদ আসর শাহরাস্তি উপজেলা পরিষদ মাঠে মরহুমের নামাজের জানাজা শেষে পারিবারিক গোরস্থানে সমাহিত করা হয়।ওই জানাজায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি কাজী হুমায়ুন কবীর, প্রেসক্লাবের সাবেক সভাপতি ,রেড রেডক্রিসেন্ট আজীবন সদস্য, রোটাঃ, সহকারি অধ্যাপক, মোঃ আবুল কালাম, সাবেক সভাপতি ফারুক আহম্মেদ চৌধুরী,প্রেসক্লাবের সহ সভাপতি মুঈনুল ইসলাম কাজল,সাধারন সম্পাদক মাসুদ রানা, যুগ্ন সম্পাদক সৈয়দ আমরুজ্জামান সবুজ ,সহ -যুগ্ন ও অর্থ সম্পাদক সম্পাদক ফয়েজ আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মীর হেলাল উদ্দিন,দপ্তর সম্পাদক জাকির হোসাইন খাঁন ,কার্যকরি কমিটির সদস্য কামরুজ্জামান সেন্টু, সহ- সাংগঠনিক সম্পাদক নোমান হোসেন আখন্দ,শিক্ষা ও পাঠাগার সম্পাদক জাহাঙ্গীর আলম রতন , দৈনিক চাঁদপুর কন্ঠ প্রত্রিকার শাহ্রাস্তি প্রতিনিধি মোঃ মাহবুব আলম, দৈনিক চাঁদপুর খবর প্রত্রিকার শাহ্রাস্তি প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম পাটওয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন ।
মরহুমের ইন্তেকালে শাহরাস্তি প্রেসক্লাব, রিপোটার্স ইউনিটি, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন।
শিরোনাম:
শনিবার , ২ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
