
মোঃ জামাল হোসেন:– চাঁদপুরের শাহরাস্তি পৌর শহরের ৩নং ওয়ার্ডের পূর্ব সুয়াপাড়া বেপারী বাড়ীতে ৪টি ঘর আগুনে পুড়ে ছাই হয়েছে। গতকাল সোমবার গভীর রাতে এ ঘটনাটি ঘটে। ঘটনার বিবরণে জানা যায়, প্রতিদিনের ন্যায় কাজ সেরে রাতের খাবার খেয়ে ঘরের লোকজন ঘুমিয়ে পড়ে। গভীর রাতে সুজনের স্ত্রী হঠাৎ ঘুম থেকে উঠে দেখে বসত ও পাক ঘরে আগুন। সে ডাক চিৎকার করলে এলাকাবাসী এসে আগুন নিবাতে চেষ্ঠা করে। প্রায় ১ ঘন্টা পর শাহরাস্তি ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। তাৎক্ষণিক মোঃ রুহুল আমিন এর ২টি ঘর ও মোঃ সুজন হোসেনের ২টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। পরের দিন সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিব উল্লাহ, পৌর মেয়র হাজী আবদুল লতিফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশেকুর রহমান, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মুকবুল হোসেন, পৌর উন্নয়ন সমন্বয় কমিটির যুগ্ম-আহবায়ক মোঃ আঃ মান্নান বেপারী, শাহরাস্তি উপজেলার মানবাধিকার চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন প্রমুখঃ। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর মেয়র ক্ষীতগ্রস্থ পরিবারকে সান্তনা ও সমবেদনা জানায়।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২৩ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১০ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
