মোঃনাজমুল হাসান বাঁধন ॥ চাঁদপুরের শাহরাস্তি পুলিশের সাথে বন্ধুক যুদ্ধে ১৮ মামলার আসামী মাদক ব্যবসায়ী বারেক মাঝি (৩২) নিহত হয়েছে। এবং পুলিশের একজন এএসআই’সহ ৩ পুলিশ সদস্য আহত হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার চিকুটিয়া ব্রীজ সংলগ্ন এলাকায় পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত অজ্ঞাত মাদক ব্যবসায়ী নিহত হয়। দুপরে চাঁদপুর সদর হাসপাতালের মর্গে অজ্ঞত মাদক ব্যবসায়ীকে বারেক মাঝি হিসেবে সনাক্ত করে তার বাবা আবুল হোসেন মাঝি। নিহত মাদক ব্যবসায়ীর বাড়ী চাঁদপুর সদরের বিষ্ণুদী মাঝি বাড়ী। তার বিরুদ্ধে চাঁদপুর সদর থানা সহ বিভিন্ন থানায় মাদকের ১৮টি মামলা রয়েছে। শাহরাস্তি থানা পুলিশ সূত্র জানিয়েছে, রাত ১২টার দিকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে শাহরাস্তি থেকে কিছু মাদক ব্যবসায়ী মাদক নিয়ে পাশ^বর্তী হাজীগঞ্জ উপজেলায় প্রবেশ করছে। এমন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে রাত দেড়টার দিকে মাদক ব্যবসায়ীদের সাথে পুলিশের গোলাগুলি হয়। এ সময় অন্যান্য মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলেও বারেক মাঝি নামক মাদক ব্যবসায়ী পুলিশের গুলিতে গুরুতর আহত হয়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ তাকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ভোর সাড়ে ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক মুশফিক বিন বাকের মাদক ব্যবসায়ী বারেককে মৃত ঘোষনা করেন। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ একটি পাইপগান, ৬ রাউন্ড কার্তুজ ও ৮৩ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ ঘটনায় পুলিশের ৩ সদস্য আহত হয়েছে। আহতরা হলো শাহরাস্তি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ওমর ফারুক, পুলিশ সদস্য আবুল বাসার ও আনোয়ার হোসেন। শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, ঘটনাস্থল থেকে অস্ত্র, মাদক ও তাজা গুলি উদ্ধার করা হয়েছে। এক এএসআইসহ ৩ পুলিশ সদস্য আহত হয়েছে। আহতদের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কম্পেø চিকিৎসা প্রদান করা হচ্ছে।
শিরোনাম:
শনিবার , ২৫ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১২ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- শাহরাস্তিতে বন্দুক যুদ্ধে ১৮ মাদক মামলার আসামী চাঁদপুরের বারেক মাঝি নিহত
আরও সংবাদ
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
ফরিদগঞ্জে আগুনে পুড়লো ৬ ব্যবসা প্রতিষ্ঠান
ফরিদগঞ্জ উপজেলার কালির বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান। তবে এই ঘটনায়... বিস্তারিত
ফরিদগঞ্জে কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় একটি কার্তুজ ও দেশীয় অস্ত্র (কাঠার)সহ নাঈম (২৩) নামে এক যুবককে... বিস্তারিত
চাঁদপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
চাঁদপুরের হাজীগঞ্জে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে মো. আবির হোসেন (৬) নামে এক শিশুর করুণ মৃত্যু... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
